০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সারা দেশে ২৪ ঘণ্টায় ৮৭,৭০০ লিটার অবৈধ জ্বালানি জব্দ, ৩৯১টি অভিযান পরিচালিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে অবৈধভাবে মজুদ করা জ্বালানি উদ্ধারে সরকারের অভিযান আরও জোরদার হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪টি জেলায় মোট ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৮৭,৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

জেলায় জেলায় অভিযান ও শাস্তি

বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, জব্দকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৬৭,৪০০ লিটার ডিজেল, ৬,৪৪৪ লিটার অকটেন এবং ১৩,৮৫৬ লিটার পেট্রোল। অভিযানে মোট ১৯১টি মামলা দায়ের করা হয় এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সাতক্ষীরায় একজনকে দুই মাস, চাঁদপুরে একজনকে এক বছর এবং গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রাজধানীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী ও আমিন বাজার এলাকায়ও বিভাগের ম্যাজিস্ট্রেটরা পৃথক অভিযান পরিচালনা করেন।

প্রতিটি পেট্রোল পাম্পে নিযুক্ত হলো ‘ট্যাগ অফিসার’

গত ২৭ মার্চ জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিযুক্ত করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং অন্যান্য জেলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ট্যাগ অফিসার মনোনয়ন দিয়েছেন। ঢাকা বিভাগের ১৩টি জেলায় সর্বোচ্চ ৪৭৯ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে ডিজেল ১,২৮,৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭,৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১,৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৪৪,৬০৯ মেট্রিক টন মজুদ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সারা দেশে ২৪ ঘণ্টায় ৮৭,৭০০ লিটার অবৈধ জ্বালানি জব্দ, ৩৯১টি অভিযান পরিচালিত

০৭:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬