০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সিলেটের জকিগঞ্জে রাধা মদন গোপাল আশ্রমে ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বার্ষিক ষোল প্রহর হরি নাম মহাযজ্ঞ

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বার্ষিক ষোল প্রহর হরি নাম মহাযজ্ঞ ও মহানাম সংকীর্তন মহোৎসব। গ্রামবাসীর উদ্যোগে বিশ্বশান্তি ও সর্ব জীবের মঙ্গল কামনায় এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী শ্রী মহাপ্রভুর ৪০তম প্রবর্তিত আদর্শ অনুসরণে এবং শ্রী শ্রী গুরু ব্রজ কিশোর দাস সন্ন্যাসী, বৈষ্ণব ব্রজবাসী ব্রক্ষচারী বাক্য সিদ্ধা মহারাজের জিউর আদেশক্রমে এ বছরও নিয়মিতভাবে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।

১৬ জানুয়ারি শুক্রবার শুভ অধিবাসের মধ্য দিয়ে কীর্তনের সূচনা হবে। এরপর মূল আয়োজন চলবে ১৭ ও ১৮ জানুয়ারি শনিবার ও রবিবার। এই দুই দিন ও রাতব্যাপী মহানাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এ বছর নামসুধা পরিবেশন করবেন দিনাজপুর থেকে আগত ব্রক্ষ্ময়ী সম্প্রদায়, যশোর থেকে আগত জয় মা তারা সম্প্রদায়সহ স্থানীয় কীর্তনীয়া দলগুলো। আয়োজনে বিভিন্ন অঞ্চলের বৈষ্ণব ভক্তদের অংশগ্রহণের কথা জানানো হয়েছে।

চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি হবে ১৯ জানুয়ারি সোমবার দুপুরে দধিভাণ্ড ভাঙা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এর মাধ্যমেই ষোল প্রহর মহানাম মহাযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

কীর্তন উপলক্ষে দাউদপুর গ্রামের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকল সনাতনী গৌর ভক্তবৃন্দের পদধূলি গ্রহণ এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সিলেটের জকিগঞ্জে রাধা মদন গোপাল আশ্রমে ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বার্ষিক ষোল প্রহর হরি নাম মহাযজ্ঞ

০৮:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬