০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সিলেটে ভয়াবহ আগুনে পুড়লো ৯ গাড়ি

সিলেটের আখালিয়া এলাকায় একটি গাড়ির গ্যারেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯টি যানবাহন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতেও।

সিলেট মহানগর এলাকার আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রাত দেড়টার দিকে আগুন লাগে। এতে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

#আগুন #সিলেট #অগ্নিকাণ্ড #গ্যারেজ #দুর্ঘটনা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সিলেটে ভয়াবহ আগুনে পুড়লো ৯ গাড়ি

১১:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫