০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১০৯

সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ছিল মাত্র ১০ মাস। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিভাগে নিশ্চিত ও সন্দেহভাজন হাম-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।

মৃত শিশুটির নাম রাইহান। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার এরশাদ মিয়ার ছেলে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়। টানা তিন দিন কোনো মৃত্যুর খবর না আসার পর এ ঘটনাটি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

মৃত্যুর পরিসংখ্যান

সোমবার স্বাস্থ্য বিভাগের সিলেট কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগে এ পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজনের মৃত্যু পরীক্ষায় হামজনিত বলে নিশ্চিত হয়েছে। বাকি মৃত্যুগুলো হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে ঘটেছে।

হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

নতুন ভর্তি রোগীর সংখ্যা

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হন।

চিকিৎসাধীন ২৬৮ রোগী

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহভাজন ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তাদের মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মাউন্ট অ্যাডোরা হাসপাতালে তিনজন, পার্ক ভিউ হাসপাতালে একজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, আল হারামাইন হাসপাতালে দুইজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুইজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।

সিলেটে হাম-উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১০৯

০১:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬