১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সিসকোতে বড় ছাঁটাই, কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে আয় বাড়ার আশা

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়তে থাকায় বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক ও যোগাযোগ প্রযুক্তি কোম্পানিটি বলছে, ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন থেকেই বিনিয়োগের ধরণ বদলাতে হবে। তাই কিছু বিভাগে কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিকিউরিটি, সিলিকন ও অপটিক্স প্রযুক্তিতে জোর দেওয়া হচ্ছে।

শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া

এই ঘোষণার পর শেয়ারবাজারে সিসকোর শেয়ারের দামে বড় উল্লম্ফন দেখা গেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চাহিদা বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে সঠিক সময়েই কৌশল বদলাচ্ছে কোম্পানিটি।

Cisco Announces It's Cutting 4,000 Jobs Amid AI-Driven Business Shift -  Business Insider

চলতি বছরে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩২ শতাংশ বেড়েছে। নতুন পরিকল্পনা ঘোষণার পর লেনদেন-পরবর্তী সময়েও শেয়ারের মূল্য আরও বেড়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বড় অর্ডার

সিসকো জানিয়েছে, চলতি অর্থবছরে তারা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো খাতে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে। আগে যেখানে পুরো বছরের লক্ষ্য ছিল ৫ বিলিয়ন ডলার, সেখানে এখন সেই লক্ষ্য বাড়িয়ে ৯ বিলিয়ন ডলার করা হয়েছে।

বিশেষ করে বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এখন শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসেসর নয়, দ্রুতগতির নেটওয়ার্ক অবকাঠামোতেও বিনিয়োগ বাড়াচ্ছে। এর সুফল পাচ্ছে সিসকো।

কোম্পানিটি জানায়, তাদের নেটওয়ার্কিং পণ্যের অর্ডার তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে ডেটা সেন্টার সুইচিং পণ্যের চাহিদা বেড়েছে ৪০ শতাংশের বেশি।

Cisco cuts thousands of jobs, 7% of workforce, as it shifts focus to AI,  cybersecurity, ETCIOSEA

রাজস্ব পূর্বাভাসও বাড়ল

তৃতীয় প্রান্তিকে সিসকোর আয় দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা বাজারের পূর্বাভাসের চেয়েও বেশি। শক্তিশালী অর্ডার প্রবাহের কারণে কোম্পানিটি তাদের বার্ষিক রাজস্ব পূর্বাভাসও বাড়িয়েছে।

আগে যেখানে ২০২৬ অর্থবছরের আয় ৬১ দশমিক ২ থেকে ৬১ দশমিক ৭ বিলিয়ন ডলারের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছিল, এখন সেটি বাড়িয়ে ৬২ দশমিক ৮ থেকে ৬৩ বিলিয়ন ডলার করা হয়েছে।

ছাঁটাইয়ের খরচও বড়

সিসকো জানিয়েছে, কর্মী ছাঁটাই ও পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়নে তাদের প্রায় ১ বিলিয়ন ডলার খরচ হতে পারে। এর মধ্যে চলতি প্রান্তিকেই প্রায় ৪৫০ মিলিয়ন ডলার ব্যয় ধরা হবে। বাকি অর্থ ব্যয় হবে আগামী অর্থবছরে।

বর্তমানে সিসকোতে প্রায় ৮৬ হাজারের বেশি কর্মী কাজ করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোট কর্মীর ৫ শতাংশের কম ছাঁটাই করা হবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সিসকোতে বড় ছাঁটাই, কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে আয় বাড়ার আশা

০১:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬