০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশু জান্নাতুল ইরা মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছরের শিশু জান্নাতুল ইরা শেষ পর্যন্ত মারা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রধান অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অপহরণ ও হত্যাচেষ্টার মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সেই শিশু ইরার মৃত্যু

গলা কাটা অবস্থায় পাহাড়ি এলাকায় উদ্ধার

পুলিশ জানায়, সোমবার সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের একটি গভীর পাহাড়ি এলাকায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। চন্দ্রনাথ মন্দির সড়কে সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা প্রথম তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

7-year-old girl found with throat slit in Sitakunda dies

হাসপাতালে অস্ত্রোপচার, তবু বাঁচানো গেল না

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, সোমবার রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, চিকিৎসা পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে শিশুটির ওপর যৌন নির্যাতন হয়েছিল কি না।

সিসিটিভি দেখে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা জাহান জানান, ঘটনার পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন বাবু শেখকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ডে শিশু ইরাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মামলার ধারা পরিবর্তন

শিশুটির মা রোববার রাতে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেছিলেন। তবে শিশুটির মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শিশুটির মরদেহ মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশু জান্নাতুল ইরা মারা গেছে

১২:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬