০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

হবু বরকে নিয়ে দাওয়াত খেয়ে ফেরা হলো না সুমাইয়ার

  • Sarakhon Report
  • ০২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • 191

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় ট্রাকের চাপায় সুমাইয়া (২০) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে তার হবু বর ফরহাদ হোসাইন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কের সেতু কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সুমাইয়া চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৯নং ওয়ার্ডের মৌলভীর পাড়া এলাকার বদিউল আলমের মেয়ে। ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি আলা উদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের (ফরহাদ হোসাইন-সুমাইয়া) বিয়ের কথা ছিল। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকা হয়। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সুমাইয়া মারা যান। ফরহাদের অবস্থাও ভালো না।

পেকুয়া থানার ওসি ইলিয়াস বলেন, ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সুমাইয়া নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

হবু বরকে নিয়ে দাওয়াত খেয়ে ফেরা হলো না সুমাইয়ার

০২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪