০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

হরমুজ প্রণালিতে উত্তেজনা তুঙ্গে, মার্কিন হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের

দক্ষিণ ইরানের একাধিক স্থানে যুক্তরাষ্ট্রের হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তারা অভিযোগ করেছে, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের প্রতি যুক্তরাষ্ট্র অঙ্গীকার রক্ষা করেনি। একই সঙ্গে এই হামলার জবাবে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

সমঝোতা ভঙ্গের অভিযোগ

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে আন্তরিক নয়। তাদের দাবি, এই হামলা শুধু আগ্রাসন নয়, বরং একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এর উপযুক্ত জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালির বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের নিরাপদ পথ নির্ধারণের একমাত্র কর্তৃত্ব ইরানের।

দক্ষিণ ইরানে একাধিক হামলা

Iran fires at American military sites in Bahrain and Kuwait after US hits  dozens of Iranian targets - BBC News

খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের অন্তত তিনটি এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে অন্তত ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া হরমুজ প্রণালির তীরবর্তী সিরিক বন্দর শহরেও সাত থেকে নয়টি হামলার খবর পাওয়া গেছে। এতে কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য মিনাবের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বন্দর আব্বাসেও বিস্ফোরণ

এদিকে বন্দর আব্বাস শহরেও অন্তত ১০টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিভিন্ন জেটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি একটি টেলিযোগাযোগ টাওয়ারেও আঘাত হানার তথ্য পাওয়া গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Death toll in suspected chemical blast at key Iran port rises to 25 | News  | Al Jazeera

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

হরমুজ প্রণালিতে উত্তেজনা তুঙ্গে, মার্কিন হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের

০২:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬