০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

হাইকোর্টের দুই লাখের বেশি পুরাতন মামলার নথি বিনষ্ট করার ঘোষণা

  • Sarakhon Report
  • ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • 184

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই লক্ষাধিক পুরাতন মামলার নথি বিনষ্ট করার ঘোষণা দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের বিভিন্ন শাখায় সংরক্ষিত বিভিন্ন মামলার নথি বিনষ্ট করার বিষয়ে কোনো আপত্তি থাকলে ১৪ দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-২) সাঈদ-উল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ফৌজদারি এক লাখ ৫৪ হাজার ১০০টি মামলার পার্ট-২ নথি।

কোর্ট কিপিং শাখার তত্ত্বাবধানে অ্যানেক্স ভবনের আন্ডার গ্রাউন্ডে স্টোর কক্ষে সংরক্ষিত হাইকোর্ট বিভাগের পুরাতন কজলিস্ট, রিট রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার মোট ১৩ হাজার পার্ট-২ নথি, সিভিল রেকর্ড (মূল ভবন) শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার (১৯৯৭ সাল থেকে ২০০০ সালের আংশিক) মোট ২০ হাজার ৫৭০টি পার্ট-২ নথি এবং এস.সি.এ শাখার সংরক্ষিত পাঁচ বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত (২০১৭ সাল থেকে ২০২২ সালের আংশিক) মোট ২০ হাজার ফাইল বিনষ্ট করা হবে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত এসব মামলার নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

হাইকোর্টের দুই লাখের বেশি পুরাতন মামলার নথি বিনষ্ট করার ঘোষণা

০৫:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪