০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

হিউএনচাঙ (পর্ব-১১২)

এখানে যাঁরা থাকেন তাঁরা সকলেই স্বভাবতঃই গাম্ভীর্য ও সম্ভ্রম রক্ষণ করে থাকেন; সেই জন্যে এই সঙ্ঘারামের প্রতিষ্ঠা থেকে সাতশত বছরের মধ্যে একজনও এর নিয়মগুলি ভঙ্গ করেন নি। দেশের রাজা এ দের ভক্তি ও সম্মান করেন।

আর এই সংঘারামের ব্যয় নির্বাহের জন্যে একশটি গ্রাম দান করেছেন। প্রত্যহ এইসব গ্রামের দুইশত গৃহস্থ কয়েক শত মণ সাধারণ চাল আর কয়েক শত মণ ঘি আর দুধ জোগান দেয়। তাতেই ছাত্রদের সবরকম প্রয়োজন যথেষ্ট মেটে।

প্রাকারের ভিতরে বহু বিহার ও স্তূপও ছিল। হিউএনচাঙ অনেকগুলির বিবরণ দিয়েছেন।

বালাদিত্য রাজার প্রতিষ্ঠিত একটা বিহার তিন শ ফুট উঁচু ছিল। রাজা পূর্ণবর্মা কর্তৃক নির্মিত একটি প্রকাণ্ড আশি ফুট উঁচু তামার তৈরি দণ্ডায়মান বুদ্ধমূর্তি ছিল। এটার উপর যে চাতালটি তৈরি হয়ে-ছিল সেটা ছয় তালা উঁচু করতে হয়েছিল।

হিউএনচাঙ যখন নালন্দায় ছিলেন, সেই সময়ে হর্ষবর্ধন একটা একশত ফুট উঁচু বিহার তৈরি করে সেটা পিতলের পাত দিয়ে মুড়ে দিয়েছিলেন।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

হিউএনচাঙ (পর্ব-১১২)

০৯:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫