০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

১০ জুনের মধ্যে ঈদের বেতন ও  বিভিন্ন  দাবিতে গার্মেন্টস শ্রমিক দের বিক্ষোভ সমাবেশ

  • Sarakhon Report
  • ০৫:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • 179

সারাক্ষণ ডেস্ক

গার্মেন্টস শ্রমিকদের জন্য ১০ জুনের মধ্যে ঈদের বেতন বোনাসসহ সমুদয় পাওনাদি প্রদান, রেশন ও আবাসন ব্যবস্থা চালুর দাবীতে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

রেশন ও আবাসিক আবাসিক ব্যবস্থা চালুর দাবীতে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর উদ্যোগে আজ ১ জুন, ২০২৪ইং সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন- অধিকার আন্দোলনের সমন্বয়ক এ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোশরেফা মিশু, রাজু আহমেদ, মাহমুদ হোসেন, বাবুল হোসেন, এ এ এম ফয়েজ হোসেন, ইকবাল কবীর বিপ্লব ভট্টাচার্য, মামুন আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন-পৃথিবীর সকল দেশে যে কোন উৎসবের দিন আসার আগেই রাষ্ট্র তাদের শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের মানুষের উৎসব ভাতা দিয়ে থাকে। কিন্তু বাংলাদের সরকার ও গার্মেন্টস মালিকপক্ষ, কোন উৎসবেই তাদের শ্রমিকদের বোনাস তো দূরের কথা শ্রমিকদের প্রাপ্য বেতনটাই দিতে চায় না। প্রতি ঈদের আগেই শ্রমিকদের তাদের বেতন বোনাসের জন্য আন্দোলন করতে হয়। এছাড়াও প্রতি ঈদের আগের দিন শ্রমিকদের ছুটি দেয়া হয়, তখন শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য কোন যানবাহন পান না। প্রায় সকল পরিবহন মালিকরা ঐ সময়ে ভাড়া দিগুণ করে আদায় করে। ফলে শ্রমিকরা যে টাকা বেতন পান তার অধিকাংশটাই যাতায়াতে খরচ করতে বাধ্য হন।

সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যাবস্থা ও আবাসন সংকট নিরসনে বিশেষ ব্যবস্থা করার দাবীতে আগামী ৫ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও জাতীয় সংসদের স্পীকার বরাবর স্মারক লিপি পেশের কর্মসূচিতে সকল শ্রমিকদের উপস্থিত থাকার আহবান জানান।

ঈদের আগেই আগামী ১০ জুনের মধ্যে সর্বস্তরের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধসহ যাতায়াতের ব্যবস্থা করার জন্য আহবান জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

১০ জুনের মধ্যে ঈদের বেতন ও  বিভিন্ন  দাবিতে গার্মেন্টস শ্রমিক দের বিক্ষোভ সমাবেশ

০৫:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪