০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
টাইটানিকের শতাধিক নিদর্শন নিলাম বন্ধ করলেন মার্কিন বিচারক আমদানি নীতিতে বড় পরিবর্তন, এলসি ছাড়াই সীমাহীন মূল্যের চুক্তিতে পণ্য আমদানির সুযোগ মহেশখালীর সাগরে নিউজিল্যান্ডের পরিবারের নৌকাডুবি, নিখোঁজ কিশোর চীনের জে-১০ সিই কিনছে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯০৭; মৃতের সংখ্যা বেড়ে ৮৮ বুধবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী, দেশজুড়ে নানা আয়োজন ঢাকা-যশোর রুটে আবার ইউএস-বাংলার ফ্লাইট, ৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুই ট্রিপ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন, মূলধন শক্তিশালী হবে প্রিন্স হ্যারি–মেগানের নতুন ব্রিটেনযাত্রা, পেছনে পড়ে থাকবে আর্চির প্রিয় ‘মুরগির বাড়ি’ বিভক্তির ক্ষত ও হারানো ভালোবাসার গল্পে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’

উপদ্বীপে নজরদারি বাড়াতে প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

  • Sarakhon Report
  • ০৯:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • 140

সারাক্ষণ ডেস্ক

দক্ষিণ কোরিয়ার প্রথম ন্যানো স্যাটেলাইট নিওনস্যাট-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সময় মাহিয়ার একটি মহাকাশ বন্দর থেকে রকেট ল্যাবস ইলেক্ট্রন রকেটে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

২০২৭ সালের মধ্যে একটি উপগ্রহ নক্ষত্রপুঞ্জ তৈরি করার সিউলের পরিকল্পনার অংশ হিসাবে দক্ষিণ কোরিয়ার স্থানীয়ভাবে তৈরি পৃথিবী পর্যবেক্ষণ ন্যানো স্যাটেলাইটটি নিউজিল্যান্ডের একটি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পরে কক্ষপথে স্থাপন করা হয়েছে।

বিজ্ঞান ও আইসিটি মন্ত্রনালয়ের জানায়, নিওনস্যাট-১ নামে উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ২০২০ সালে শুরু হওয়া স্যাটেলাইট প্রকল্পে কোরিয়া ২৩১.৪ বিলিয়ন ওন (১৬৯ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে।

নিওনস্যাট-১ হলো এগারোটি ন্যানো স্যাটেলাইটের মধ্যে প্রথম যা দক্ষিণ কোরিয়া একটি উপগ্রহ নক্ষত্রপুঞ্জ গঠনের জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছে। এটি কোরিয়ান উপদ্বীপ এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে পর্যবেক্ষণ ও চিত্র গ্রহণ করবে।এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সুরক্ষার জন্য যে কোনও হুমকির দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে স্যাটেলাইটটি ।

দক্ষিণ কোরিয়া ২০২৬ সালের জুন মাসে আরও পাঁচটি এবং ২০২৭ সালের সেপ্টেম্বরে আরও পাঁচটি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণেরও পরিকল্পনা করেছে।

জনপ্রিয় সংবাদ

টাইটানিকের শতাধিক নিদর্শন নিলাম বন্ধ করলেন মার্কিন বিচারক

উপদ্বীপে নজরদারি বাড়াতে প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

০৯:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪