০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
বইকে নতুনভাবে ভাবার আহ্বান: ঢাকায় শুরু ‘আনলার্নিং দ্য বুক’ প্রদর্শনী ফ্লাইট বাতিলের ধাক্কা: ইন্ডিগোর প্রধান নির্বাহীর পদত্যাগ পুতিনের ইরান নীতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি, প্রয়োজন কঠোর জবাব যুদ্ধের ধাক্কায় বিশ্ব অর্থনীতি চাপে, তেলের দাম বাড়ায় পণ্যের দাম ও প্রবৃদ্ধি নিয়ে বাড়ছে শঙ্কা বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলা ইরানে নতুন সর্বোচ্চ নেতা: যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই প্রতিরোধের বার্তা ইরানে যুদ্ধের আগুনে আশা ম্লান, ভয়ের ছায়ায় বন্দি কোটি মানুষ ইসরায়েলের বোমাবর্ষণে লেবাননে বাস্তুচ্যুত প্রায় ৭ লাখ মানুষ: জাতিসংঘ মধ্যপ্রাচ্যের যুদ্ধ খাদ্যসংকটের আশঙ্কা বাড়াচ্ছে: সতর্ক করছেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দ্বাদশ দিনে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার তীব্রতা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪৮)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • 116

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

চতুর নয় জ্ঞানী

সাধারণত ধারনা আছে যে কোন চালাক বা চতুর নেতৃত্ব শেষ অবধি জয়লাভ করে। এমনকি যুদ্ধে জয়লাভের জন্যে চতুরতা অনেক বড় বিষয়।

বাস্তবে মোটেই তা সত্য নয়। চতুরতা এক ধরনের নীচুতা। এ মানুষকে যে কোন নিচু কাজ করতে সাহায্য করে।

যুদ্ধে সেই জেনারেলই জয়লাভ করেন, যিনি যুদ্ধ সম্পর্কে, কোন এলাকায় যুদ্ধ হচ্ছে, কোন ধরনের যুদ্ধ হচ্ছে, এবং এ ধরনের যত রকম যুদ্ধ অতীতে হয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন।

স্মার্ট নেতার সঙ্গে তাই চতুরতার কোন সম্পর্ক নেই। চতুর মানুষ নিম্মমানের- তিনি কখনও স্মার্ট নেতা হবেন না। স্মার্ট নেতাকে মূলত ওই জেনারেলের মত তার কাজ ও লক্ষ্য’র এরিয়াকে সম্পৃর্ণ সম্যকভাবে জানতে হয়।

জ্ঞান ও সাহসকে একত্র করতে হয়

অনেক সময় শুধু সাহস বোকামি। অনেক সময় শুধু জ্ঞান নিশ্চল বিষয়। এ কারণে যে কোন সাফল্য’র জন্যে প্রয়োজন জ্ঞান ও সাহসকে একত্র করা। অনেক সময় অনেকে মনে করেন জ্ঞান লোক সাহসী হন না। কারণ, তিনি রাফ এন্ড ঠাফ নন, তিনি বদ-মেজাজী নন, মানুষের ওপর অহেতুক কোন উত্তেজনা দেখাতে পারেন না। সাধারণ মানুষ এগুলোকে সাহস মনে করেন। বাস্তবে এগুলো গোয়ার্তুমি এবং মূলত মুর্খদের মধ্যে এটা থাকে।

সাহস সব সময় ধীর স্থির। যে নাবিক বিশাল উত্তাল মহাসমুদ্রে ঝড়ের কবলের মধ্যেও যখন জাহাজ পাড়ি দেন, তার পাশে গিয়ে দেখবেন তিনি ওই মুহূর্তে পৃথিবীতে সব থেকে ধীর স্থির মানুষ। আর তাকে এভাবে স্থির রাখতে সাহায্য করেছে সমুদ্র সম্পর্কে তার অগাধ জ্ঞান। আর এই জ্ঞানই তাকে ঝড়ের সমুদ্র মোকাবিলা করতে সাহায্য করছে। আর তার ওপর ভর করেই তিনি ধীর স্থির ভাবে এগুচ্ছেন।

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪৭)

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪৭)

জনপ্রিয় সংবাদ

বইকে নতুনভাবে ভাবার আহ্বান: ঢাকায় শুরু ‘আনলার্নিং দ্য বুক’ প্রদর্শনী

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪৮)

০৩:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪