১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

চৌগাছায় সন্ত্রাসী হামলার শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের মৃত্যু

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলার ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় নিজের দোকান থেকে বাড়ি ফেরার পথে শাহিন স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ পেছন দিক থেকে কয়েকজন সন্ত্রাসী এসে এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন।

হাসপাতালে চিকিৎসা ও অপারেশন

আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। পরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে ১৮ ফেব্রুয়ারি ভোরে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকরা শুরুতে জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা না পার হলে কিছু বলা যাবে না। তবে সেই সময় পার হলেও তার জ্ঞান ফেরেনি। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু | STAR NEWS

পারিবারিক পরিচয়

নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

পুলিশের বক্তব্য

চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নথি হাতে পাননি। পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পুলিশকে 'পিছনে হাঁটানোর' বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

চৌগাছায় সন্ত্রাসী হামলার শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের মৃত্যু

১১:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬