১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। নিহত মোহাম্মদ শামীম সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পৌর এলাকার শিবপুরের আবুল মনসুরের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শামীম কিছুদিন ধরে মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাতে কয়েকজন লোক তাঁকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে গভীর রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে। তাঁর দুই পায়ের রগও কেটে দেওয়া হয়েছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আগের কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

নিহতের ভাই মো. সেলিম বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে শামীম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সেই সঙ্গে তিনি আর্থিক সংকটের মধ্যেও দিন কাটাচ্ছিলেন।

ঘটনাটি এলাকায় উদ্বেগ তৈরি করেছে। হত্যার পেছনের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশে নারী পুরুষ সমানতালে এগিয়ে

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা পিটিয়ে হত্যা

০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬