০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
কোর্টবাজারে সড়কের ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সম্পর্কে নতুন টানাপোড়েন, অর্থ স্থানান্তরে কড়াকড়ি কানাডার ওপর নতুন শুল্ক ৩ দিনের জন্য স্থগিত, ট্রাম্প বললেন—চুক্তি প্রায় চূড়ান্ত মনোযোগ নয়, শিক্ষার আসল শক্তি আবেগ—দস্তয়েভস্কি দেখালেন শিক্ষকের কাজের নতুন পথ গ্যারেজে জন্ম, ট্র্যাকে তৈরি—ফর্মুলা ওয়ানে কিমি আন্তোনেল্লির দুর্দান্ত উত্থান বিটিএস তারকা আরএমের শিল্পভ্রমণ, কোরীয় আধুনিকতার সঙ্গে বিশ্বকে সেতুবন্ধনের প্রয়াস লাহোরে আবার বসন্ত উৎসব, ২০২৭ সালের আয়োজন ১২ থেকে ১৪ মার্চ ভারতীয় উড়োজাহাজে পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টি, লেহ নালায় বন্যার সতর্কতা ‘নিট পরীক্ষা পদ্ধতি ভুল-প্রতিরোধী, ফাঁকি দেওয়া কঠিন’: সুপ্রিম কোর্টে কেন্দ্র

চায়ের সঙ্গে ধূমপানে হতে পারে কঠিন রোগ

  • Sarakhon Report
  • ০৩:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • 173

সারাক্ষণ ডেস্ক

সকালে ঘুম থেকে উঠেই অনেকে হাতে তুলে নেন ধোঁয়া ওঠা গরম বেড টি। আবার অনেকেই অফিসে কাজের ফাঁকে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা সবখানে চা-কফি না থাকলে যেন চলেই না। যদিও প্রাকৃতিক বিভিন্ন ধরনের চায়ের স্বাস্থ্য উপকারিতা অনেক। তবে অনেকেই গরম চা পান করার সঙ্গে সঙ্গে ধূমপান করেন, যা হতে পারে কঠিন রোগের কারণ।

এমনিতেও ধূমপান ক্যানসারের কারণ, তা সবারই জানা। তবে ধূমপায়ীরা একথা জেনেও সতর্ক হন না। একই সঙ্গে গরম চা ও সিগারেটের যুগলবন্দি স্বাস্থ্যঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে বলেই জানাচ্ছে এক গবেষণা। অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন নামক চিকিৎসা সংক্রান্ত পত্রিকায় চীনের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণা বলছে, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষকরা প্রায় ৯ বছর ধরে ৩০-৭৯ বছর বয়সী ৪ লাখ ৫৬ হাজার ১৫৫ জন অংশগ্রহণকারীর উপর গবেষণাটি পরিচালনা করেন। বিশেষজ্ঞরা বলছেন, অত্যধিক গরম চা, ভারী অ্যালকোহল সেবনের সঙ্গে মিলিত হয়ে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বাড়িয়ে দিতে পারে। চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ডা. ক্যানকিং ইউ’র নেতৃত্বের দলটি দেখেছে, উচ্চ-তাপমাত্রার চা পান করার পাশাপাশি অ্যালকোহল সেবন বা ধূমপান করলে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু শ্যারকস বলেছেন, ‘আমরা চীনের তুলনায় পশ্চিমে কম তাপমাত্রায় চা পান করি। যা খাদ্যনালির জন্য কম ক্ষতিকর।’ ‘যদিও গবেষণাটি চীনের জনসংখ্যার সঙ্গে প্রাসঙ্গিক। তবে বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ চীনের তুলনায় একটু কম গরম পানীয় পানেই অভ্যস্ত। যা তুলনামূলক কম ক্ষতিকর।’ তামাক ও অ্যালকোহল দুটিই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্যানসারের মতো মারণ রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ধূমপান ও মদ্যপানের অভ্যাস থেকে দূরে থাকা জরুরি। এই অভ্যাসগুলোর সঙ্গে যদি জোট বাঁধে গরম চা, তাহলে সমস্যা আরও বৃদ্ধি পায়।

জনপ্রিয় সংবাদ

কোর্টবাজারে সড়কের ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও

চায়ের সঙ্গে ধূমপানে হতে পারে কঠিন রোগ

০৩:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪