০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয় চীনের প্রতিরক্ষা ফোরামে নিরাপত্তার নতুন বার্তা, নজরে যুক্তরাষ্ট্র-জাপান আফ্রিকার সামনে সুযোগ, গুরুত্বপূর্ণ খনিজের দৌড়ে কি বদলাবে মহাদেশটির ভাগ্য?

লাজুক জুঁই

একবার অবিশ্বাসী হলে
আর কখনও বিশ্বাসের বন্ধনে আসা যায় না।

খুনি যে সে ছোটবেলা থেকে খুনি
হিসেবেই বেড়ে ওঠে-
তার মাথায় হাজার ফুল জল দিলেও
সে কখনও দেবতা হয় না।

অথচ এ সব সত্য জেনেও
সাধারণ মানুষকে
পৃথিবীতে আরও অতি সাধারণ হিসেবে
বেঁচে থাকতে হয়।

কখনও কখনও মানুষেরা শকুনের পূজা করে
শিয়ালকে মনে করে বনের সব থেকে
শক্তিশালী প্রাণী-
আর প্রিয়ারা তখন অনেক বেশি
হিসেবি হয়ে যায়-
তাদের অঙ্ক খাতায়
মেলাতে থাকে ভালোবেসে
কতটুকু লাভ হতে পারে?

তখনও কি বনের কোনে
ঠিকই ফোটে
রবীন্দ্রনাথের লাজুক জুঁই!

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী

লাজুক জুঁই

০৭:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

একবার অবিশ্বাসী হলে
আর কখনও বিশ্বাসের বন্ধনে আসা যায় না।

খুনি যে সে ছোটবেলা থেকে খুনি
হিসেবেই বেড়ে ওঠে-
তার মাথায় হাজার ফুল জল দিলেও
সে কখনও দেবতা হয় না।

অথচ এ সব সত্য জেনেও
সাধারণ মানুষকে
পৃথিবীতে আরও অতি সাধারণ হিসেবে
বেঁচে থাকতে হয়।

কখনও কখনও মানুষেরা শকুনের পূজা করে
শিয়ালকে মনে করে বনের সব থেকে
শক্তিশালী প্রাণী-
আর প্রিয়ারা তখন অনেক বেশি
হিসেবি হয়ে যায়-
তাদের অঙ্ক খাতায়
মেলাতে থাকে ভালোবেসে
কতটুকু লাভ হতে পারে?

তখনও কি বনের কোনে
ঠিকই ফোটে
রবীন্দ্রনাথের লাজুক জুঁই!