১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
মৃত্যুর খেলায় কিশোরেরা! ইউরোপ কাঁপাচ্ছে ‘ফক্সট্রট’—সামাজিক যোগাযোগমাধ্যমেই চলছে খুনি নিয়োগের গোপন অভিযান ট্রাম্প আপাতত ইরানে নতুন হামলা থেকে সরে দাঁড়ালেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাব্য সমঝোতার দাবি বিশ্বকাপের হতাশা কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, জয় পেল না ইন্টার মায়ামি ‘লাভ আইল্যান্ড ইউকে’ কি জনপ্রিয়তা হারাচ্ছে? দর্শকদের অভিযোগ—‘প্রেমের চেয়ে নাটকই বেশি’ টম হল্যান্ডের ‘সেরা’ স্পাইডার-ম্যান? নতুন সিনেমায় মুগ্ধ দর্শক, প্রশংসায় ভাসছেন জেনডায়াও বিশের কোঠার তরুণদের মধ্যে কেন বাড়ছে ভ্যাসেকটমির প্রবণতা? রাশিয়ার নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে মালিতে সামরিক যান পাঠানো, বাড়ছে মস্কোর প্রভাব একা থাকা মানেই একাকীত্ব নয়: বদলে যাচ্ছে নতুন প্রজন্মের জীবনদর্শন দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবৈধ ক্রিপ্টো মাইনিং: বিদ্যুৎ চুরি, অপরাধচক্র ও বিদ্যুৎ ব্যবস্থার বাড়তি চাপ যুক্তরাষ্ট্রে পানি সরবরাহ ব্যবস্থায় বাড়ছে সাইবার হামলার ঝুঁকি, সতর্ক করল সরকারি সংস্থা

তিন ঘটনা থেকে যেভাবে ভৈরবে স্থানীয় দ্বন্দ্ব হয়ে গেল ‘জাতীয়’ দুর্ভোগ

প্রথম আলো,

স্থানীয় বিরোধ কীভাবে ‘জাতীয়’ দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারে, তার উদাহরণ ভৈরবের সাম্প্রতিক তিনটি ঘটনা। ফুটবল খেলা দেখতে গিয়ে স্থানীয় দুটি এলাকার মানুষের মধ্যে কথা-কাটাকাটি থেকে প্রথম ঘটনার সূত্রপাত। দ্বিতীয় ঘটনার নেপথ্যে মাইক্রোবাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ। আর তৃতীয় ঘটনার পেছনে কাজ করেছে একটি বাজারের নামকরণ নিয়ে বিরোধ।

গত দেড় মাসের এই তিন ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে এক দিন টানা ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আরেক দিন সাড়ে পাঁচ ঘণ্টা ঢাকা–সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আর তৃতীয় ঘটনায় মানুষের বাড়ি–ঘরে আগুন দেওয়া হয়। সম্পদের ক্ষতির পাশাপাশি প্রাণ যায় দুজনের।

আকবরনগর নাকি মিরারচর, বাজারের নাম নিয়ে সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর চার দিন পেরিয়েছে। এখনো আতঙ্ক কাটেনি ভৈরবের আকবরনগর গ্রামে। গতকাল আকবরনগরের নয়াহাটিতে

ভৈরবে ব্যক্তিগত ও বংশগত বিরোধ, এলাকায় প্রভাব ধরে রাখা নিয়ে মারামারি, ফেসবুকে করা মন্তব্য কিংবা খেলা নিয়ে কথা–কাটাকাটি থেকে সংঘর্ষের প্রভাব এখন আর স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না। পাড়াভিত্তিক সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়ছে মহাসড়কে–রেললাইনে। এতে হাজারো মানুষের ভোগান্তির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ প্রথম আলোকে বলেন, এসব সংঘর্ষের বেশির ভাগই আকস্মিকভাবে শুরু হয়। আগাম কোনো তথ্য থাকে না। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

কালের কণ্ঠ,

রাজধানীর বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও নিয়ম না মানায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে থাকে যানবাহন।

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

সরেজমিন দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো এলোমেলোভাবে যাত্রী ওঠানামা করাচ্ছে। একই সঙ্গে কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের চালকেরাও লেন শৃঙ্খলা মানছেন না।

ফলে কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব পড়েছে পেছনের সড়কে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

যুগান্তর,

দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর খেলায় কিশোরেরা! ইউরোপ কাঁপাচ্ছে ‘ফক্সট্রট’—সামাজিক যোগাযোগমাধ্যমেই চলছে খুনি নিয়োগের গোপন অভিযান

তিন ঘটনা থেকে যেভাবে ভৈরবে স্থানীয় দ্বন্দ্ব হয়ে গেল ‘জাতীয়’ দুর্ভোগ

১০:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬