দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম কার্যকর হয়েছে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংগঠনটি।
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গয়নার দাম, ভ্যাটসহ:
| মান | সোনা | রুপা |
|---|---|---|
| ২২ ক্যারেট | ২,৩০,৭৭২ টাকা | ৪,৪৯১ টাকা |
| ২১ ক্যারেট | ২,২০,৩৯১ টাকা | ৪,৩১৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৮৯,২৪৮ টাকা | ৩,৭৩২ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৫৪,২৫৬ টাকা | ২,৭৯৯ টাকা |
গয়না কেনার সময় এই দামের সঙ্গে মজুরি আলাদাভাবে যোগ হয়।
গ্রাফিক: সারাক্ষণ











