০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সাগর-রুনি হত্যা: তদন্তে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট, ১৪ বছরেও নেই চার্জশিট বৃষ্টি-ঝড়ের আভাস, কমতে পারে তাপপ্রবাহ—আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গাজীপুরে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, বড় ছেলেকে জিজ্ঞাসাবাদে পুলিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ক্যামেরায় বন্দি করা রঘু রাই আর নেই: ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে কিংবদন্তির বিদায় সহজ ভ্যাট–শুল্কই ন্যায্য বাজারের চাবিকাঠি মাইকেল জ্যাকসনকে ভালোবাসা কি এখনও সম্ভব? দুর্নীতি-সহিংসতায় বিজেপি ও তৃণমূল একই মুদ্রার দুই পিঠ: রাহুল গান্ধীর তীব্র আক্রমণ ঝুঁকিপূর্ণ জীবন, তবু স্বাভাবিক থাকার বার্তা ট্রাম্পের ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা, সন্দেহভাজন আটক পৃথিবীর সবচেয়ে গোপন ও নিষিদ্ধ স্থানগুলো: কেন বিজ্ঞানীরা এসব জায়গা লুকিয়ে রেখেছেন

নজরুলের মৃত্যু বার্ষিকীতে নাটক ‘ফুলবাবু’তে আশিক-পলি

  • Sarakhon Report
  • ০৫:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 93

সারাক্ষণ প্রতিবেদক

আগামী ২৯ আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষ্যে একটি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুলবাবু’। কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প জীনের বাদশা’ অবলম্বনে শুভ্র আহমেদ এরইমধ্যে রাজধানীর পূর্বাচলে নির্মাণ করেছেন এই নাটকটি। এতে নাম ভূমিকায় অর্থাৎ ফুলবাবুর ভূমিকায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা আশিক চৌধুরী ও তার বিপরীতে চানবাণু চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে সম্প্রতি অনার্স সম্পন্ন করা মঞ্চ ও টিভি অভিনেত্রী পলি চৌধুরী।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন,‘ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পে এর আগেও আমার অভিনয় করার সুযোগ হয়েছে। তবে নাটকের নাম ভূমিকায় কাজ করার তেমন সুযোগ হয়নি। ধন্যবাদ পরিচালককে আমাকে এই সুযোগ করে দেবার জন্য। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আর আমার বিপরীতে এতে অভিনয় করেছেন পলি চৌধুরী। তারসঙ্গে আমার প্রথম কাজ। কিন্তু পলি যেহেতু মঞ্চে নিয়মিত অভিনয় করেন, তাই তিনিও তার চরিত্রটি চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমি তাকে নিয়ে ভীষণ আশাবাদী।’

পলি চৌধুরী বলেন,‘ কবি কাজী নজরুল ইসলামের গল্পে এবারই আমার প্রথম কাজ করা আমার। যে কারণে আমার পূর্ব প্রস্তুতিটাও ছিলো বেশ ভালো। আমি চানবাণু চরিত্রটি কতোটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা, তবে আমার চেষ্টার কোনো কমতি ছিলোনা। ধন্যবাদ শুভ্র ভাইয়া, আশিক ভাইয়া’সহ পুরো ইউনিটকে।’ পলি চৌধুরী মঞ্চ দল ‘থিয়েটারিয়ান’-এর সাথে সম্পৃক্ত। এরইমধ্যে এই দলের হয়ে তিনি আশিকুর রহমান লিয়নের নির্দেশনায় ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকে অভিনয় করেছেন। সামনে আরো একটি নতুন নাটক মঞ্চে আসবে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশুনা কালীন সময়েও তিনি মঞ্চে অভিনয় করেছেন।

টেলিভিশনে তার প্রচারিত প্রথম নাটক ছিলো মুরসালিন শুভ’র ‘আপনজন’। এতে তিনি অপূর্ব’র ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তুলি, কলি’র ছোট বোন পলি দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক যুবরাজ খান পরিচালিত ‘ফুলবাহার’—এ অভিনয় করছেন।  এদিকে আপাতত কোনো চ্যানেলই আশিকের ধারাবাহিক প্রচার হচ্ছেনা। তবে এরইমধ্যে তিনি নিমা রহমানের পরিচালনায় ‘রঙমহল’ ডেইলি সোপ—এ অভিনয় করেছেন। এটি গ্রীন টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে।

সাগর-রুনি হত্যা: তদন্তে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট, ১৪ বছরেও নেই চার্জশিট

নজরুলের মৃত্যু বার্ষিকীতে নাটক ‘ফুলবাবু’তে আশিক-পলি

০৫:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪