ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১৫ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখাসহ মোট ৪৯টি প্রতিষ্ঠানে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। পরীক্ষার সুবিধার্থে বিদ্যালয়গুলোকে ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
মাউশির উপপরিচালক (মাধ্যমিক) এবং ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব মো. জাকির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রথম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর
মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে তিন দিনে। গ্রুপভেদে পরীক্ষার সময়সূচি হলো—
‘এ’ গ্রুপ: ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
‘বি’ গ্রুপ: ১৮ ডিসেম্বর, শুক্রবার
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
‘সি’ গ্রুপ: ১৯ ডিসেম্বর, শনিবার
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে মোট ৫০ নম্বরে। পরীক্ষার সময় এক ঘণ্টা। বিষয়ভিত্তিক নম্বর হলো বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার এই পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।
‘এ’ গ্রুপের ১৬টি বিদ্যালয়
১. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল
২. তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
৩. মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৪. খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
৫. নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়
৬. নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল
৭. ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
৮. ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
৯. রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১০. আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ
১১. উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১২. কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১৩. কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
১৪. সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ
১৫. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৬. মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
‘বি’ গ্রুপের ১৬টি বিদ্যালয়
১. মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়
২. নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়
৩. ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল
৪. বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৫. শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়
৬. গভর্নমেন্ট মডেল হাই স্কুল
৭. ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
৮. মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
৯. হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১০. ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়
১১. জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১২. দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১৩. সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১৪. সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়
১৫. শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৬. ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।
‘সি’ গ্রুপের ১৭টি বিদ্যালয়
১. ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল
২. আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়
৩. শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৪. টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৫. তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৬. ঢাকা কলেজিয়েট স্কুল
৭. গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়
৮. মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়
৯. হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়
১০. ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১১. মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১২. শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়
১৩. সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়
১৪. লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়
১৫. লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৬. রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৭. খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
কোটায় নির্বাচিতদের জন্য বিশেষ নির্দেশনা
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ সময় কোটার পক্ষে প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক।
নির্ধারিত কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির যোগ্যতা হারাবে। সে ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।
মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর নিজস্ব বিজ্ঞপ্তি ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তির ক্ষেত্রে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুসরণ করতে হবে।












