০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশ চরাচর মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায় এডিপির ধীরগতি আর বিনিয়োগের সংকট: বাংলাদেশের অর্থনীতির আসল বাধা কোথায়

পাঁচ লাখ রুবলের প্রতিশ্রুতিতে মস্কোতে হামলা

  • Sarakhon Report
  • ০৮:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 204

সন্দেহভাজন হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি জানিয়েছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবল (প্রায় ৫ হাজার ৪০০ মার্কিন ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমোনিয়ানের একটি টেলিগ্রাম পোস্টের বরাতে রোববার এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

হামলাকারীদের ছবি প্রকাশ

সন্দেহভাজন ধৃত ব্যক্তি বলেন, ‌‌‘‘অর্থের জন্য আমি ক্রোকাসে মানুষের ওপর গুলি ছুঁড়েছি। আমাকে ৫ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’’

তাসের প্রতিবেদনে  আরো বলা হয়, অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলায় আগেই ওই ব্যক্তিকে কার্ডে প্রতিশ্রুত অর্থের অর্ধেক অগ্রিম পরিশোধ করা হয়। এছাড়া হামলা শেষ হওয়ার পর বাকি টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল তাকে।

গ্রেপ্তারের আগে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হাত থেকে পালাতে গিয়ে ওই ব্যক্তি কার্ডটি হারিয়ে ফেলেছেন। তাসের এই প্রতিবেদনের তথ্য অন্য কোনও সূত্রে যাচাই করা যায়নি।

এদিকে, হামলায় নিহতদের স্মরণে রোববার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে রাশিয়া।

ঘোষণা অনুযায়ী, রোববার দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। টেলিভিশনের ওই ভাষণে পুতিন বলেন, হামলার ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

হামলায় আগুনের লেলিহান শিখা সিটি কনসার্ট হলের

সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে কমপক্ষে ১৪৩ জনের প্রাণহানি ঘটে। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। গুলির পাশাপাশি সিটি হলে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও রাশিয়া দাবি করেছে, হামলার সঙ্গে ইউক্রেন জড়িত রয়েছে।

রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। হামলার পরপরই পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে এই হামলা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করা হয়। আর যুদ্ধরত ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, মর্মান্তিক এই ঘটনার সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতা নেই।

এরপর ইউক্রেন সীমান্তে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চল থেকে সন্দেহভাজন ১১ হামলাকারীকে গ্রেপ্তার করেছে রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী, সীমান্তের অপর প্রান্তে ইউক্রেনীয় ভূখণ্ডে গ্রেপ্তারকৃতদের ঘাঁটি রয়েছে। সেখান থেকে প্রস্তুতি নিয়েই মস্কোর সিটি কনসার্ট হলে হামলা করেছে তারা।

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশ

পাঁচ লাখ রুবলের প্রতিশ্রুতিতে মস্কোতে হামলা

০৮:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪