০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: প্রার্থনা, শ্রদ্ধা আর স্মৃতিচারণে শোকের দিন বাংলাদেশে হামে মৃত্যু ৮০০–এর দোরগোড়ায়, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিবেলেসে স্পেনের উল্লাস, আর এক নতুন বাস্তবতা শ্রীলঙ্কায় চাল আমদানিতে বিপাকে কৃষক, দেশীয় উৎপাদনের চাহিদা কমেছে ৬০ শতাংশ রাজশাহীতে রেলপথ অবরোধে ট্রেন চলাচল বন্ধ, আরইউ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ মেসির নীরব বিদায়, আর্জেন্টিনার অপূর্ণ উৎসব এবং ফুটবলের আবেগের নতুন বাস্তবতা ঐক্য অটুট রাখার অঙ্গীকার তারেক রহমানের, রাজনীতির আগে জনগণের স্বার্থের বার্তা চীনের সয়াবিন বাজারে ব্রাজিলের দাপট আরও বেড়েছে, পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ডার্ক ওয়েবে নজরদারি, নতুন সক্ষমতার কথা জানাল চীনা পুলিশ বিশ্বকাপ ফাইনালের হার নিয়ে মেসির আবেগঘন বার্তা, বললেন— এই ক্ষত সারতে সময় লাগবে

টেকনাফে ফের কিশোর অপহরণ

  • Sarakhon Report
  • ০৫:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 145

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পারভেজ মোশাররফ নামে এক কিশোরকে ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ ও আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় অপহৃত কিশোরের বাবা মোহাম্মদ হোছন টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপহৃত পারভেজ মোশাররফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যাঘোনা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপহরণের ঘটনায় পারভেজের পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অপহরণ নাকি মাদকসংক্রান্ত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত পারভেজ ও আরেক কিশোর প্রায় দেড় বছর ধরে টেকনাফ সদরের দরগাছড়ায় জেলে হিসেবে কাজ করে। গত শনিবার বিকালে ওই কিশোর ঘরে এসে পারভেজকে ডেকে নিয়ে যায়। পরে পারভেজ ঘরে ফিরে আসেনি। তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।

ওই কিশোরের মুঠোফোন থেকে মোহাম্মদ হোছনের নম্বর থেকে ফোন করে আট লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে ছেলেকে হত্যা ও মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।মোহাম্মদ হোছন বলেন, ইমু অ্যাপের মাধ্যমে ফোন করে ছেলেকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে ভিডিও দেখানো হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ছেলে অপহরণকারীদের হাতে বন্দী অবস্থায় রয়েছে।গত ১১ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৯৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৯ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৫০ জন রোহিঙ্গা।

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: প্রার্থনা, শ্রদ্ধা আর স্মৃতিচারণে শোকের দিন

টেকনাফে ফের কিশোর অপহরণ

০৫:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪