০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
ইরানের একমাত্র কার্যকরী পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা: নিরাপত্তা কর্মী নিহত, ইরান সতর্ক ইরানি আকাশে ধ্বংসপ্রাপ্ত F-15E যুদ্ধবিমানের ক্রু উদ্ধার অভিযান ইরানের আকাশে উত্তেজনা: মার্কিন বিমানচালক নিখোঁজ, তেহরানে ইসরায়েলের হামলার আতঙ্ক দেশপ্রেমের এই নমুনা, আমার হাতে হাতকড়া: মাসুদ উদ্দিন চৌধুরী আসামে আদিবাসী পরিবারকে গরু-ভেড়া দেবেন শাহ, প্রতিশ্রুতি দিলেন বৃহৎ দুধ শিল্প স্থাপনারও মলদায় সহিংসতা পরিকল্পিত: বিজেপি-এআইএমআইএম-কংগ্রেস জোটের অভিযোগ মমতার বর্ধমানের ভোটমহলে কংগ্রেসের প্রত্যাবর্তন: অধীর চৌধুরীর বড় বার্তা মুসলিম ভোটারদের প্রতি দিল্লিতে এলপিজি সংকট: সরকার পিএনজি সম্প্রসারণ ও কালোবাজার দমন নিয়ে তৎপর ইরানের আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, একজন পাইলট এখনো নিখোঁজ ৮ এপ্রিল দিল্লিতে বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, নতুন সম্পর্কের সূচনা

২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Sarakhon Report
  • ০৩:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • 155

থাইল্যান্ডের  প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত  এক সরকারী সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা যাচ্ছে। যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

 থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৬ এপ্রিল ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন থাইল্যান্ডের  প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন । এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারী ভবনে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন। সফরকালে, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাই রাজা ও রাণী মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওয়ুয়া এবং মহামহিম সুথিদা বজ্রসুধাবিমলাকশানের রাজকীয় অতিথি হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে। সফরের সময় বেশ কয়েকটি চুক্তি এবং এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

ইউনেস্ক্যাপ কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ।

তিনি ২৫ এপ্রিল ২০২৪ তারিখে UNESCAP-(United Nations Economic and Social Commission for Asia and the Pacific) এ একটি বক্তৃতা দেবেন। একই দিনে, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং এশিয়া ও প্যাসিফিকের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ESCAP ( Economic and Social Commission for Asia and the Pacific) নির্বাহী সচিব  আরমিদা সালসিয়াহ আলিসজাবানা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত দ্বিপক্ষীয় সফর হবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বাংলাদেশ থেকে থাইল্যান্ডে সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর।

এই সফর বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ কারণ এতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের একমাত্র কার্যকরী পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা: নিরাপত্তা কর্মী নিহত, ইরান সতর্ক

২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

০৩:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪