সংখ্যা গণনার আবর্তে আজ জন্মদিন,
রবীন্দ্রনাথ সংখ্যাকে মূল্য দিয়ে-
চির নতুনকে ডাক দিয়েছিলেন।
তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি-
প্রযুক্তির নতুনের গতিতে ভাঙেনি নতুন করে পৃথিবীকে –
তারপরেও তিনি দেখে গেছেন,
বহু প্লেগ, বহু আগ্রাসন – যা পৃথিবীর নিত্যসঙ্গী।
পেয়েছেন ব্যথা মানুষের মনুষ্যত্বহীনতায়,
রাষ্ট্রযন্ত্রের নিষ্পেষণে মানুষকে সংখ্যা হতে দেখে।
তাঁর দিকে বারবার তাকিয়ে মনে হয়-
তিনি তো মানুষকে জন্মদিনে নতুন হতে ডাক দিয়েছিলেন-
আমাদের মতো সংখ্যাকে নয়,
অথচ মানুষ সংখ্যা হয়ে গেছে স্বাভাবিক নিয়মে
যন্ত্রের সঙ্গে মিলিয়ে নিয়েছে যেমন কাজ
তেমনি হৃদয়ও এখন রেয়ার আর্থ তৈরি চিপস।
তারপরেও মনে হয় –
সংখ্যা গণনার অতীত থেকে আমি হেঁটে এসেছি-
রবীন্দ্রনাথের সত্যই যেন ডেকে বলে,
জীবনের শেষ সত্য-
গাছে গাছে রেখে দেওয়া প্রতি মুহূর্তের সংগ্রাম।
জন্মদিন তাই কোনো সংখ্যা গণনার মুহূর্ত নয়-
নতুন সংগ্রামের শুরুর একটি বিন্দুমাত্র।
হয়তো হিসাব নয়, ভালোবাসা নয়,
সংগ্রামের পথে মুহূর্তের মৌনতা,
তা বলে স্তব্ধতা নয় জন্মদিন।
সাহিত্য
জন্মদিন
সংখ্যা গণনার আবর্তে আজ জন্মদিন, রবীন্দ্রনাথ সংখ্যাকে মূল্য দিয়ে- চির নতুনকে ডাক দিয়েছিলেন। তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি- প্রযুক্তির নতুনের গতিতে ভাঙেনি নতুন করে পৃথিবীকে – তারপরেও তিনি দেখে গেছেন, বহু প্লেগ, বহু আগ্রাসন – যা
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরির দাবি, এখন কী করবেন
অনলাইনে হয়রানির শিকার কিশোরীদের বিষণ্নতার ঝুঁকি প্রায় চার গুণ, বলছে গবেষণা
মূল্যস্ফীতির ধাক্কা: সবজিওয়ালার পুঁজি থেকে করপোরেট অর্থনীতি
দিল্লিতে যুব বিক্ষোভ দমনে ধরপাকড়, নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগ দাবি
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মেশিনের দাপটেও টিকে আছে টাঙ্গাইলের তাঁতশিল্প, বিদেশে হাতে বোনা শাড়ির সম্ভাবনাসর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।





