খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির এক পরিদর্শক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. ফজলুর রহমান। তার বয়স ৪৭ বছর। তিনি যশোরের অভয়নগর উপজেলার বারান্দী ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












