দুর্গাপূজার কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দময় করতে বিকাশে থাকছে ৮ হাজার টাকার বেশি ছাড় ও ক্যাশব্যাক। দেশজুড়ে ৪০ হাজারের বেশি ফিজিক্যাল খুচরা বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে বিকাশে পেমেন্ট করে এসব সুবিধা পাওয়া যাবে।
কাপড়, জুতা, ইলেকট্রনিকস, নিত্যপ্রয়োজনীয় পণ্য, রেস্তোরাঁয় খাবার, টিকিট কেনা এবং হোটেল বুকিংসহ বিভিন্ন খাতে এ অফার দেওয়া হচ্ছে। অফারগুলো ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
বাজার-সদাইয়ে ছাড় ও ক্যাশব্যাক
দুর্গাপূজার রান্নার প্রয়োজনীয় উপকরণ ও দৈনন্দিন বাজার করতে নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে ছাড় বা ক্যাশব্যাক পাওয়া যাবে। স্বপ্ন, মীনা বাজার, ইউনিমার্ট, আগোরাসহ বিভিন্ন সুপারশপ এবং অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্মে এ সুবিধা মিলবে।
পোশাক ও লাইফস্টাইল পণ্যে সুবিধা
পূজার নতুন পোশাক ও লাইফস্টাইল পণ্য কেনাকাটায়ও থাকছে বিশেষ ছাড়। আরং, ইনফিনিটি, লুবনান ও সেইলরের মতো বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে নির্দিষ্ট কোড ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাবে ছাড় ও ক্যাশব্যাক।
রেস্তোরাঁয় খাবারেও ছাড়
পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার ক্ষেত্রেও বিকাশ ব্যবহারকারীরা বিভিন্ন অফার পাবেন। বিরিয়ানি, দেশীয় খাবার, ফাস্টফুড, মিষ্টি, বেকারি পণ্য ও কফিশপ—বিভিন্ন ধরনের খাবারের ক্ষেত্রে এসব সুবিধা প্রযোজ্য।
ঘর সাজানো ও ইলেকট্রনিকস কেনায় ক্যাশব্যাক
পূজার আগে আসবাব, ঘর সাজানোর সামগ্রী ও প্রয়োজনীয় ইলেকট্রনিকস কেনাকাটায় বিকাশ পেমেন্টের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এতে উৎসবের কেনাকাটার খরচ কিছুটা কমানোর সুযোগ তৈরি হবে।
ভ্রমণ ও হোটেল বুকিংয়েও অফার
পূজার ছুটিতে বাড়ি যাওয়া কিংবা পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও সাশ্রয়ী করতে বিভিন্ন অফার থাকছে। নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশে বাস ও বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ে এসব সুবিধা পাওয়া যাবে।
এ ছাড়া অনলাইন কেনাকাটা, স্বাস্থ্য পরীক্ষা, আইইএলটিএস কোর্সের ফি পরিশোধ এবং ভেন্ডিং মেশিন থেকে পণ্য কেনার ক্ষেত্রেও বিভিন্ন ছাড় ও ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
বিকাশের এসব অফারের বিস্তারিত শর্ত ও কুপন কোড তাদের প্রচারাভিযানসংক্রান্ত ওয়েবপেজে জানা যাবে।












