সারাক্ষণ রিপোর্ট
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে একটি টেকসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। দলের গত ৯ বছরের সুশাসন ও উন্নয়ন সেই সফলতার সরাসরি নমুনা, যোগ করেন তিনি।
জেলা সফরের প্রস্তুতি
আজ দুপুরে বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মুজিবুল হক চুন্নু আগামী এক মাসের মধ্যে জেলা সফরের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন। এ কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠ পর্যায়ে দলের অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যান্য বক্তারা
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া এবং লিয়াকত হোসেন খোকা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আগামী সভার তারিখ
মহাসচিব আজকের সভা মুলতবি ঘোষণা করে পরবর্তী মিটিং ২৬ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৭টায় কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন।
সহযোগী সংগঠনের মতবিনিময়
একই দিনে বিকাল ৫টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে আলাপ-আলোচনা হবে। উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।












