০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

তেজতুরী বাজার মৌজাসহ ঢাকার শতভাগ ভূমিকর পরিশোধের উদ্যোগ

  • Sarakhon Report
  • ১০:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • 96

নিজস্ব প্রতিবেদক 

ভূমি মন্ত্রণালয় ঢাকার তেজগাঁও সার্কেলের তেজ তরী বাজার মৌজার ভূমি মালিকদের শতভাগ ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স )অনলাইনে প্রদানের উদ্যোগ নিয়েছে ।এ উপলক্ষে আগামী১২ হতে ১৬ নভেম্বর তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আগ্রহী ভূমি মালিকদের সহায়তার জন্য এক ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

জনগণকে ভূমি নাগরিক সেবা-সুবিধা দানে উদ্বুদ্ধ করতে ১৩ নভেম্বর বেলা ১২ঃ৩০ মিনিট এলজিআরডি ও সমবায় এবংভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে তেজতরী বাজার মৌজার শতভাগ অনলাইন এল ডি ট্যাক্স নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ ।এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ,যুগ্ম সচিব গণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ভূমি সিনিয়র সচিব বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে অনেক অনিয়ম ,দুর্নীতি ও হয়রানি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের সুফল হিসেবে ভূমি নাগরিক সেবা কার্যক্রমকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে। তিনি বলেন, তেজগাঁও সার্কেলের ২২ টি মৌজা সহ ঢাকার সব মৌজা আগামী জানুয়ারি মাসের মধ্যে অনলাইনে এলডি ট্যাক্স পরিশোধের সুবিধা দেওয়া হবে ।এ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

তেজতুরী বাজার মৌজাসহ ঢাকার শতভাগ ভূমিকর পরিশোধের উদ্যোগ

১০:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪