১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪২)

  • Sarakhon Report
  • ০৭:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • 160

সুবীর বন্দ্যোপাধ্যায়

যুদ্ধবন্দী দাস

নানা প্রথা আচার: লোকাচার উৎসর্গপ্রথার অন্য একটি দিকও উল্লেখ করার মত। এই লোকরীতিটি গড়ে উঠেছে যুদ্ধবন্দীদের কেন্দ্র করে। আজতেক জনগোষ্ঠীর মধ্যে যুদ্ধবন্দীদের খুব উঁচু স্তরের উৎসর্গ বলে মনে করা হয়। যতটা সম্মান উঁচু স্তরের ততটাই কম উৎসর্গ করা হয় তাদের।

সাধারণভাবে অনাড়ম্বর ও ছোটখাটো উৎসবে এই দাসদের উৎসর্গ করা হয়। এছাড়া মেয়ে এবং শিশুদের উর্বরতা উৎসবে উৎসর্গ করার রীতি আছে। তবে খুবই কম অনুষ্ঠানে এদের বলি দেওয়া হয়। এছাড়া মাঝে মধ্যে নরবলি দেওয়াও হয়। এক্ষেত্রে সাধারণ মানুষ বিশ্বাস করেন যে এই বলি দেওয়া মানুষের রক্ত বা মাংস খেলে খাদকের মধ্যে খাদ্যের সব ভাল গুণ প্রবেশ করে যায়।

এই বিশ্বাসকে লোকাচারের মধ্যে সীমিত না রেখে সহানুভূতি জাদুবিদ্যা বলা যায়। তবে আজতেক সমাজে এই জাদু লোকরীতি বা আচারকে খারাপ বা অমঙ্গলসূচক বলা হয় না। আবার বলি বা উৎসর্গীকৃত প্রাণী বা মানুষের নিজের শরীর থেকে তাজা রক্ত ঝরানোও এক লোকরীতি। অনেক সময় গরীব, রোগগ্রস্ত বা বিপদগ্রস্ত সাধারণ মানুষ নিজের শরীরের জিভ, নাক কেটে রক্ত দেবতাকে স্মরণ করে উৎসর্গ করে।

এই ধরনের প্রথা বা লোকাচার-এর অর্থ হল এর ফলে দেবতারা খুব সন্তুষ্ট ও খুশী হন। রোগ, বিপদ সব কিছু থেকে মুক্ত করেন। এই ধরনের অতিপ্রাকৃত বা অলৌকিক বিশ্বাস ছিল আজতেকদের জীবনযাত্রার অন্যতম বৈশিষ্ট্য।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪১)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪১)

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪২)

০৭:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫