১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

উত্তরা সেক্টর-১১-এর কিচেন মার্কেটে আগুন

রাজধানীর উত্তরা সেক্টর-১১ এলাকায় একটি কিচেন মার্কেটে বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে বাজারের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বিকেল ৫টা ৩৮ মিনিটের দিকে কিচেন মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাজারজুড়ে ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

উত্তরা সেক্টর-১১-এর কিচেন মার্কেটে আগুন

০৯:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬