১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

এক বছরে টেকনাফে ১১৭ জন অপহরণ : ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে

  • Sarakhon Report
  • ০৪:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 186

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণের শিকার শিক্ষক রবিউল আলম  এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বাজারে তাকে রেখে যায় অপহরণকারীরা।

পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জন অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।এর আগে বিকেলে বাড়ি ফেরার পথে টমটম গাড়ির গতিরোধ করে অস্ত্রধারী অপহরণকারীরা। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড় নিয়ে যায় তারা। এরপর রাতে কল দিয়ে তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।সোমবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।তিনি জানান, অপহৃত স্কুলশিক্ষক রবিউল আলম ১ লাখ টাকায় হোয়াইক্যং খারাংখালী বাজার এলাকা থেকে কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন। তিনি সুস্থ আছেন। রবিউল আলমের স্ত্রী বলেন, আমার স্বামী বাসায় ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা। পরে রাতে আমার স্বামীর মোবাইল ফোন থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১০টার দিকে ১ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

এক বছরে টেকনাফে ১১৭ জন অপহরণ : ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে

০৪:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪