১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত সোমবার দাফন

  • Sarakhon Report
  • ০৬:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • 118

নিজস্ব প্রতিনিধি

অন্তবর্তকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে, আজ তাঁর একমাত্র কন্যা ফ্রান্স থেকে বাংলাদেশে এসে শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানানোর পর সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

শনিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে অনুষ্ঠিত জানাজায় তার সহকর্মী, সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম অন্যদের মধ্যে জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পক্ষে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী। তিনি শুধু পেশাগত দায়িত্বে নয়, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অনন্য ভূমিকা রেখেছেন। তার পেশাগত সততা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগে তার অবদান আমাদের সামনে একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আজ শনিবার বাংলাদেশ সচিবালয়ে মরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিচারণ মূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, একজন পরিবেশ আইনজীবী হিসেবে যখনই তার কাছে গিয়েছি ব্যক্তিগত মামলা রেখে তিনি বালু, পাহাড়, নদী দখলকারীদের মামলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। শুধু আইনজীবী হিসেবে নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সকল কাজে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করেছেন। পরিবেশ উপদেষ্টা বলেন, মরহুম ভূমি উপদেষ্টা তার জীবনের প্রতিটি অধ্যায়ে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার প্রতিফলন দেখা গেছে। পরিবেশ রক্ষায় তার অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শ্রদ্ধা ও ভালবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বতী সরকারের উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবী এ এফ হাসান আরিফকে শেষ বিদায় জানালো তাঁর দীর্ঘ দিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ সুপ্রিম কোর্টের বিচারক, আইনজীবীসহ অসংখ্য মানুষ।

সুপ্রীমকোর্টে হাসান আরিফের জানাজা শেষে আইনজীবীগণ গণমাধ্যমকে বলেন, দেশপ্রেমী ও সৎ হাসান আরিফকে কখনোই ভোলা সম্ভব নয়। তাঁর ঘনিষ্ট বন্ধু ও দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে ভারাক্রান্ত প্রবীণ আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, একজন অভিজ্ঞ আইনজীবী ও ভালো বন্ধুকে আমরা হারিয়েছি। তাঁকে হারানোর ফলে সুপ্রিম কোর্ট বারে একটি শূন্যতা সৃষ্টি হলো। দেশের প্রতি দরদ নিয়ে কাজ করা আইনজীবীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, হাসান আরিফকে সবাই শ্রদ্ধা করতো। তিনি একটি বর্ণাঢ্য কর্মময় জীবন পার করেছেন। তাঁর সততা সম্পর্কে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারবে না।

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত সোমবার দাফন

০৬:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪