১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

কক্সবাজার সৈকতে ভেসে আসছে বর্জ্য

  • Sarakhon Report
  • ০৫:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 154

জাফর আলম
কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও জোয়ারের পানির সঙ্গে ভেসে আসছে সামুদ্রিক বর্জ্য। শনিবার (১৭ আগস্ট) ভোরে কলাতলী সৈকত থেকে কবিতা চত্বর পর্যন্ত অন্তত ১২ কিলোমিটার নানা ধরনের বর্জ্য ভেসে আসে।কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, জেলেদের ব্যবহার্য ছেঁড়া জাল, প্লাস্টিকের দড়ি, বোতল, স্যান্ডেল, ব্যাগ, বিভিন্ন ধরনের শুকনো লতাগুল্ম ও কাঠের টুকরা এবং মৃত সামুদ্রিক প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ সৈকতে পড়ে আছে।

বর্জ্যগুলো একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে সৈকতে পর্যটকদের হাঁটা-চলাও বিঘ্ন ঘটাচ্ছে।সৈকতে জেলা প্রশাসনের বিচকর্মীরা জানান, ভোরে জোয়ারের পানির সঙ্গে সৈকতের সুগন্ধা, সিগাল, লাবণী ও শৈবালসহ বিভিন্ন পয়েন্টে এসব বর্জ্য ভেসে আসছে। সেখানে ছোট্ট ছোট্ট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠও আছে।পর্যটকরা বলেন, পরিবারকে নিয়ে ভোরে সৈকতের ঢেউ উপভোগ করতে এসেছিলাম।

কিন্তু এখানে এসে দেখি পুরো সৈকত জুড়ে বর্জ্য।পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী লাইফ গার্ডের কর্মীরা বলেন, ভোর থেকে জোয়ারের পানির সাথে বর্জ্য গুলো ভেসে আসে। এখনো আরো আসছে।এতে সৈকতে গোসল করা পর্যটকদের ঝুঁকি বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

কক্সবাজার সৈকতে ভেসে আসছে বর্জ্য

০৫:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪