১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

কবে থেকে অনুপমের সঙ্গে প্রস্মিতার প্রেম? বিয়েতে থাকবেন প্রাক্তনেরা? তালিকায় কারা?

  • Sarakhon Report
  • ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 285

নিজস্ব প্রতিবেদক

আপাতত নেট দুনিয়ায় তো বটেই টলিপাড়ার চর্চার বিষয় এখন একটাই। আর তা হলো অনুপম-প্রস্মিতার বিয়ে। আর এ বিষয়ে আলোচনা হবে নাই বা কেন, প্রাক্তন পিয়ার বিয়ের তিন মাসের মাথাতেই বিয়ে করতে চলেছেন অনুপম রায়। আর এই বিয়েতে গায়কের পাত্রীও যে গায়িকা।

রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান গেয়ে প্রস্মিতা প্রথম আলোচনায় আসেন।  প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন।

এ ছাড়া প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলোও বেশ জনপ্রিয়।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। বিয়ের ৬ বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম দম্পতি।

এরপর গত বছরের ২৭ নভেম্বর টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া চক্রবর্তী।

কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা

পরিচয় কবে থেকে? এমন প্রশ্ন শুনেই প্রস্মিতা বললেন, “আমরা দুজনেই  তো গানের জগতের মানুষ। আমরা গানই গাই। তাই পেশাগতভাবে, সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে তা প্রায় এক বছর হয়েছে।” প্রথমবার এক স্টুডিওতেই অনুপমের সঙ্গে দেখা হয়েছিল প্রস্মিতার। সেকথাও জানাতে ভোলেন নি তিনি।

অতিথি তালিকায় থাকছেন কারা?

আমন্ত্রণ কি পৌঁছেছে সবার কাছে? তাঁদের প্রাক্তনদের কাছেও? সূত্র জানাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, উপল সেনগুপ্ত, জয় সরকার,  অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো বন্ধুরা সেই বিয়েতে হাজির থাকবেন।

প্রাক্তনরা আমন্ত্রিত না হলেও অনুপমের বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন পিয়া চক্রবর্তী।

অন্যদিকে নতুন ওই হবুদম্পতি সাজপোশাকের দায়িত্বে আছেন লোপামুদ্রা। অনুষ্ঠানে অনুপম রায় পরবেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পাঞ্জাবি। আর প্রশ্মিতা বেছে নিয়েছেন বেনারসি। এখন শুধু অপেক্ষা বিশেষ দিনটির।

আগামী ২ মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

কবে থেকে অনুপমের সঙ্গে প্রস্মিতার প্রেম? বিয়েতে থাকবেন প্রাক্তনেরা? তালিকায় কারা?

০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪