১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ কাউকে দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে বলেছেন, বিএনপি কোনোভাবেই তাদের সেই সুযোগ দেবে না।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না। কোনো রকম ষড়যন্ত্র করবেন না। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছিল। নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল এটিকে বিএনপির দুর্বলতা হিসেবে বিবেচনা করেছে। তিনি বলেন, এটি দুর্বলতা নয়, এটি ভদ্রতা। এরপর থেকেই নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নানা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরও বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতারা।

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ কাউকে দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

০৮:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬