১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৮)

  • নাঈম হক
  • ০৯:০০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • 243

“সি-১০৯”-য়ের প্রতিটি ফ্লাইটে পাঁচজন রক্ষণাবেক্ষণ মেকানিক থাকতেন- এঁদের মধ্যে তিনজন ফ্লাইট ইনজিনীয়ার….

“বি-২৪” বোমারু বিমানকে রূপান্তরিত করে তৈরি হয় “সি-১০৯” এবং এর উড্ডয়ন সীমানাকে বা রেঞ্জ-কে দুই হাজার একশ’ মাইল (প্রায় তিন হাজার তিনশ’ আশি কিলোমিটার) পর্যন্ত বর্ধিত করা হয়। ফলস্বরূপ, উঁচু-নিচু কুঁজো’র মতো ছড়িয়ে থাকা হিমালয় পর্বতমালার “হাম্প”-কে টপকে উড়ে উড়ে চীনের দূর দূরাঞ্চলগুলোতে সাপ্লাই পাঠানো সহজ হয়ে যায়।

তাছাড়াও, বিমান বাহনটি দূর-পাল্লার হওয়াতে এক সঙ্গে প্রায় নয় হাজার পাউন্ড (চার হাজার কিলোগ্রামের সামান্য বেশি) ওজনের সাপ্লাই বহন করতে সক্ষম ছিলো। স্মৃতিচারণের সময় অ্যান্থনি আমাকে বলেন যে, কুর্মিটোলা-টু-চীন ফুটে, “সি-১০৯”-য়ের প্রতিটি ফ্লাইটে পাঁচজন রক্ষণাবেক্ষণ মেকানিক থাকতেন- এঁদের মধ্যে তিনজন ফ্লাইট ইনজিনীয়ার, দুইজন গ্রাউন্ড মেকানিক থাকতেন। এটি ছিলো ‘রুল’, কাজেই মান্য করতে হবে।

বিমানের পাঁচ যাত্রিই যখন এয়ারক্র্যাফট-মেকানিক থাকতেন এমতাবস্থায় তাদের মধ্য থেকে আমরা তিনজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করতাম। পাঁচ পাঁচজন ক্রু থাকার হিসেবটি ছিলো এরকম পাঁচজনের মধ্যে একজন রেডি বা প্রস্তুত থাকতেন পরবর্তী ফ্লাইটে প্রস্থানের জন্য, একজন থাকতেন বিগত-ফ্লাইট থেকে নিদ্রিত অবস্থায় এবং তৃতীয় ফ্লাইট ইঞ্জিনিয়ার বাকি দু’জনের সঙ্গে কাজে যুক্ত থাকতেন।

দুই গ্রাউন্ড মেকানিকের কাজ ছিল, গন্তব্যস্থানে পৌঁছানোমাত্রই প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সম্পাদন করে বিমানটিকে ফিরতি যাত্রার জন্য রেডি রাখা। ফিরতি যাত্রায় বিমানটি যখন আবার আকাশে উঠত, তখন- গন্তব্যস্থলে যাওয়ার পথে হিমালয়ের “হাম্পের” উপর দিয়ে যাওয়ার সময় যে ক্রু আরামসে ঘুমোতেন, ফিরতি যাত্রায় তিনি ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজে নামতেন এবং ঝামেলাবিহীন নিরাপদ উড্ডয়নের প্রস্তুতি নিতেন।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৭)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৭)

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৮)

০৯:০০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫