০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি ভেনিসে আবারও আলোচনায় ব্রুকলিন-নিকোলা, পুরোনো বিরতির পর ফিরলেন আলোয়

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-৬২)

  • Sarakhon Report
  • ১১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 151

যাদব ঢুলি

ঢোলের তালে তালে আবার উত্তর দিল, “আমি ঢেঁকি পারাই, ধামুর ধুমুর।”

“আমার একটি কথা শুনিবে।”

“কি কথা?”

“একটু তামুক খাওয়াও।”

যাদবের বউ হাসিতে হাসিতে তামাক সাজিয়া আনিয়া যাদবের হাতে দিল। তারপর যাদব ঢোলটি আমার হাতে দিল। আমি খানিকক্ষণ ইচ্ছামতো বাজাইলাম। যাদব আমাকে ঢোলের একটি প্রাথমিক তাল দেখাইয়া দিল।

আরও দু’একদিন যাদবের বাড়ি গিয়াছিলাম। যাদব প্রায়ই বাড়ি থাকিত না। এ-গাঁয়ে ও-গাঁয়ে ঢোল বাজাইতে যাইত। ইহার পরে আর কবে কবে সেখানে গিয়াছিলাম মনে নাই।

যাদব বহুদিন আগে মারা গিয়াছে। যাহারা তাহার ঢোলবাদ্য শুনিয়া মুগ্ধ হইত তাহারাও কেহ জীবিত আছে বলিয়া মনে পড়ে না। আজ যাদবের সঙ্গে তাহার সুমধুর ঢোলবাদ্যের কথাও এখানকার লোকেরা মনে করে না। সমস্ত শিল্পসৃষ্টি একদিন এইভাবে মুছিয়া যাইবে। বৃথাই আমরা কাগজের উপরে কবিতার কয়েকটি আঁচড় টানিয়া অমর হইবার স্বপ্ন দেখি।

যাদবের সেই সুন্দর বাড়িখানা এখন জঙ্গলে ভর্তি। কেহই যাদবের কথা মনে করে না। মেছের মোল্লার সম্পত্তি কিনিবার পর আমাদের অবস্থা কিছু ভালো হইল। এখন জমিতে যে ফসল হয় তাহা দিয়া আমাদের সারা বছরের খোরাক চলিয়া যায়।

আমার পিতার জমিজমার মূল্যের পরিমাণজ্ঞান ছিল অসাধারণ। এই সম্পত্তি হইতে

চার-পাঁচ বিঘা জমি বিক্রি করিয়া তিনি মহাজনের দেনা পরিশোধ করিয়া দিলেন। এত বড় সম্পত্তিটা প্রায় বিনা মূল্যে আমাদের হাতে আসিল।

চলবে…

জনপ্রিয় সংবাদ

দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-৬২)

১১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪