০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি ভেনিসে আবারও আলোচনায় ব্রুকলিন-নিকোলা, পুরোনো বিরতির পর ফিরলেন আলোয়

বীর মুক্তিযোদ্ধা কর্পোর‍্যাল (অবঃ) মোঃ রুস্তম আলী এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ১২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • 172

সারাক্ষণ ডেস্ক

মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং কিলো ফ্লাইটের সদস্য কর্পোর‌্যাল (অবঃ) মোঃ রুস্তম আলী, বীর প্রতীক ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার বেলা ৮ টা ৫০ মিনিটে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্যারেড গ্রাউন্ড—এ মরহুমের ফিউনারেল প্যারেড এবং প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এর পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এছাড়াও অনুষ্ঠানে মরহুম এর পরিবারের সদস্যগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফিউনারেল প্যারেড শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ গ্রাম ঘোড়ামারা, সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক বীর মুক্তিযোদ্ধা কর্পোর‌্যাল (অবঃ) মোঃ রুস্তম আলী কে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।

জনপ্রিয় সংবাদ

দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই

বীর মুক্তিযোদ্ধা কর্পোর‍্যাল (অবঃ) মোঃ রুস্তম আলী এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

১২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪