০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি ভেনিসে আবারও আলোচনায় ব্রুকলিন-নিকোলা, পুরোনো বিরতির পর ফিরলেন আলোয়

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার ‘শেখ বাড়ি’

  • Sarakhon Report
  • ০৪:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 151

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে খুলনার 'শেখ বাড়ি'

খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’ নামে পরিচিত একটি স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ওই বাড়িটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি।

বুধবার রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই বাড়িতে ভাঙচুর চালান বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বাড়ি ভাঙার কাজে খুলনা সিটি কর্পোরেশনের দু’টি বুলডোজার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা।

এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও অনেকে থাকতেন।

গত পাঁচই অগাস্টের আগেই তারা বাড়ি থেকে পালিয়ে যান।

গত চার ও পাঁচই অগাস্ট বাড়িটিতে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর বাড়িটিতে শুধু কংক্রিটের অবকাঠামোই অবশিষ্ট ছিল।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার ‘শেখ বাড়ি’

০৪:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫