০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা

বেইজিংয়ে শুরু চায়না সায়েন্স ফিকশন কনভেনশন

  • Sarakhon Report
  • ০১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • 211

বেইজিংয়ের শৌকাং পার্কে শুরু হয়েছে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন ২০২৫। শুক্রবার শুরু হওয়া এ সম্মেলনে চীনের ২০টিরও বেশি শহর থেকে প্রযুক্তি, সায়েন্স ফিকশন সাহিত্য, চলচ্চিত্র-টেলিভিশন শিল্প ও শিল্পখাতের এক হাজারেরও বেশি প্রতিনিধি এবং ৬০ জনেরও বেশি বিদেশি অতিথি অংশ নিয়েছেন।

‘বৈজ্ঞানিক স্বপ্নে গড়ে উঠুক ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত ইভেন্টটি চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বেইজিং মিউনিসিপাল গভর্নমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

কনভেনশনের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান, পেশাগত ফোরাম, প্রতিযোগিতা, শিল্প উন্নয়ন কার্যক্রম, জনসাধারণের জন্য বিশেষ ইভেন্ট এবং ২০২৫ বেইজিং সায়েন্স ফিকশন কার্নিভালসহ ৩০টিরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস-চেয়ারম্যান হ্য চুন বলেন, ‘এই কনভেনশন প্রযুক্তি ও মানবতার সংযোগস্থল এবং সায়েন্স ফিকশন ও অর্থনীতির সংমিশ্রণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।’

বেইজিংয়ের উপ-পার্টি সেক্রেটারি ও মেয়র ইয়িন ইয়ং জানালেন, ‘বেইজিংয়ে এখন আট শতাধিক সায়েন্স ফিকশন সংক্রান্ত প্রতিষ্ঠান রয়েছে, যার শিল্পখাতের আকার ৪৮ বিলিয়ন ইউয়ান।’

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বেইজিংয়ে শুরু চায়না সায়েন্স ফিকশন কনভেনশন

০১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫