০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৫৬)

  • Sarakhon Report
  • ১২:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 147

শশাঙ্ক মণ্ডল

কন্যা বিদায়ের গানে করুণ রসের আবাহন ঘটে করুণ মানবিক আবেদনে পূর্ণ হয়ে ওঠে। বসুর অন্তর বেদনা গভীর আর্তিতে ধরা পড়ে এভাবে-

-‘বাও নাই কো বাতাস নাইকো আমার পাল্কীর পরদা ওড়ে রে

আমার পাল্কীর পরদা ঘুচাইয়া আমার বিবি কেন কান্দেরে।

নববধূর মনে তার বাপের বাড়ির ছবি ভেসে ওঠে পুরানো পরিবেশ আত্মীয় স্বজনের কথা মনে পড়ে আর নতুন জীবনের প্রতি একটু শঙ্কা- তার মনে এক বিষাদঘন মুহূর্তের সৃষ্টি করে, তাই বিবি বলে ওঠে- আমি তারি লাগি কান্দি’ ‘আমার ঝরে চোখের পানি।’

নববধূ শ্বশুর বাড়িতে গেলে বাড়ির মেয়েরা নানা সামাজিক অনুষ্ঠানের মধ্যে নানা রকম গান করে, এসব গান মহিলামহলেই সীমাবদ্ধ থাকে, পুরুষের এখানে প্রবেশ নিষিদ্ধ। এসব গানে যৌবন জলতরঙ্গের মিঠে সুরের পাশাপাশি দুঃখদৈন্য সামাজিক বঞ্চনা সব কিছুই প্রকাশিত হয়। এধরনের কিছু গান গাওয়া হয়

(১) জল আনতে গিয়েছিলাম যমুনার ওই ঘাটে ভেসে এল চাঁপা ফুল খোপায় নিলাম তুলে।

ননদী কাল সাঁঝের বেলায় চুল কেন তোর এলোমেলো পিঠে কেন ধুলো। মোল্লারগা ঐ কালো এড়ে মারলো জোড়া লাথি। ও ননদী কাল সাঁঝের বেলায় চুল কেন তোর এলোমেলো টেবো কেন ফুলো খুদে বল্লায় চাক বেধেছে কালো গাছের আড়ে বাসনা ধারে দিলাম টান, এই কামড়েছে গালে।

সে যে কেন এল না, কিছু ভাললাগে না এবার আসুক তারে আমি মজা দেখাব। প্রজাপতি উড়ে গিয়ে বলনা তারে আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন এবার আসুক আমি তারে মজা দেখাব। যদি ফুলগুলি অভিমানে ঝরে যায় মালা গেঁথে আমি কারে পরাব সে যে কেন এল না কিছু ভাল লাগে না।

জনপ্রিয় সংবাদ

১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৫৬)

১২:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫