১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

যেসব নাটকে অভিনয় করে আলোচনায় সামান্তা

  • Sarakhon Report
  • ১১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 176
সারাক্ষণ প্রতিবেদক 
সামান্তা, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। চেষ্টা করছেন ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের প্রিয় একজন হয়ে উঠতে। অভিনেত্রী হিসেবে মিডিয়ায় তার পথচলা খুউব বেশি দিনের না হলেও, নাট্যাঙ্গনে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন। নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তবে একদম শুরুর দিকের চেয়ে এই সময়ে সামান্তা গল্পের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন।
তাই চলতি বছরের কাজগুলোতে সামান্তা বিগত সময়ের চেয়ে আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যতোগুলো নাটকে তিনি অভিনয় করেছেন, তারমধ্যে তার নিজের বেশি ভালোলাগার নাটকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। নাটকগুলো হলো ‘প্রিয় লিডার’, ‘পিকেটার মাসুদ’, ‘জামাই ছিনতাই’, ‘প্রেমিকার অভিশাপ’, ‘প্রেম ভিডিও’,‘ গজ ফিতা’, ‘টেনশন মতিন’,‘ দালাল’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘আমি বিয়ে করিনি’, ‘ওরা এগারো’, ‘প্রেম খেলাপি’, ‘আমার সুন্দরী বউরা’। আরো বেশ কিছু নাটকে তিনি অভিনয় করে ভীষণ তৃপ্ত, যে কাজগুলো শিগগিরই প্রকাশ পাবে।
সামান্তা বলেন,‘ যে নাটকগুলোর কথা এখানে উল্লেখ করা আছে এই নাটকগুলোতে অভিনয় করে আমার অনেক ভালোলেগেছে। দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। অভিনয়ের দুনিয়ায় পথচলায় বলা যায় আমি একেবারেই নতুন। তারপরও আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাকে অভিনয়ের বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আরো ভালোভাবে নিজের অভিনয়কে কীভাবে উপস্থাপন করা যায় সেই পরামর্শও দিয়েছেন।
আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি আমার সকল নাটকের প্রযোজক পরিচালকের কাছে। আর একটি সত্যি কথা বলতেই হয় যে আমি মেহজাবীন আপুকে দেখে দেখে অভিনয়ে অনুপ্রাণিত হয়েছি। ’  সামান্তা পড়াশুনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন।
তবে অভিনয়ের প্রতি তার খুউব টান ছিলো বিধায় পরিচালক তপু খানের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রথম তপু খানের ‘সময়ের গল্প’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন।
এরপর ইমরাউল রাফাতের ধারাবাহিক (অপ্রচারিত) ‘মনজিল’-এ অভিনয় করেন।নাটকে প্রথম অভিনয় করে সামান্তা সাড়া ফেলেন সজীব খানের ধারাবাহিক ‘সাবলেট গুবলেট’-এ অভিনয় করে।
জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

যেসব নাটকে অভিনয় করে আলোচনায় সামান্তা

১১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪