০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি ভেনিসে আবারও আলোচনায় ব্রুকলিন-নিকোলা, পুরোনো বিরতির পর ফিরলেন আলোয়

সরিষা ফুলের সাথে মধু সংগ্রহেও বাজিমাত

  • Sarakhon Report
  • ০৯:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 138

রেজাই রাব্বী

বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার ক্ষেত। যেন হালকা বাতাসেই দোল খাচ্ছে সরিষা ফুল। যেদিকেই চোখ যায় হলুদ আর হলুদ। আর সেই সরিষার ক্ষেতে গুনগুন শব্দে মৌমাছির আনাগোনা। আর কয়েক দিনের মধ্যেই উঠবে ফসল। তাই শেষ  সময়ে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা।

বলছিলাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কথা।  সরেজমিনে কৃষকের সাথে কথা বলার যে বলে জানা যায়, বর্তমানে সরিষা চাষ বাড়ছে।  আমন ধানের পর  ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে সরিষা চাষের প্রস্তুতি। এরপর আবারো মাঠে শুরু হয় ইরি ও বোরো চাষ।  আবহাওয়া ভালো থাকায় এবারও বাম্পার ফলনের আশা । এ বছর আবহাওয়া ভালো হওয়া গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে চাষ।

সরেজমিনে সরিষা ফুলের মধু সংগ্রহের জন্যে ক্ষেতের পাশে সরোয়ার নামে  এক মৌয়ালের দেখা মেলে। পোষা মৌমাছির শত শত বক্স নিয়ে হাজির সরোয়ার মিয়া। তিনি জানান,এই সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু চাষ করা বাজার অনেকটাই ভালো দাম ভালো পাচ্ছেন। সাত দিন পর পর তাদের বক্স থেকে বিশেষ কায়দায় মধুর চাকগুলো আহরণ করেন।

বিশেষ করে তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর, বেলকুচি, চলনবিল, উল্লাপাড়া এই এলাকাগুলোতে বিপুল পরিমাণ সরিষার আবাদ হয় এবং এই সরিষা ফুল থেকে মৌয়ালেরা মধু আহরণ করে। মৌসুমী এই সরিষা ফুলে মধুর ফলন হয় সপ্তাহে পাঁচ থেকে ছয় মন।  চাহিদা বেশি থাকায় মাঠ থেকেই বিক্রি হচ্ছে। প্রত্যেক কেজি মধুর দাম পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকায় বিক্রি হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই

সরিষা ফুলের সাথে মধু সংগ্রহেও বাজিমাত

০৯:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫