০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন হামলায় ৫ ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস, পাল্টা জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা বারডেম হাসপাতালের ১৬ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ঢাকার যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না উত্তরার শপিং মলের রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট চট্টগ্রামে ট্যাংকের গোলাবর্ষণ অনুশীলনে দুই সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, শেষ সময় ৩০ সেপ্টেম্বর সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত, কিশোর গ্যাং সদস্য আটক আবারও কমল স্বর্ণের দাম, তিন দিনে ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ ফকল্যান্ড নিয়ে ব্রিটেনকে হংকংয়ের মতো সমাধানের প্রস্তাব

সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত, কিশোর গ্যাং সদস্য আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে তাহমিদুল হাসান হামীম (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রধান অভিযুক্ত মো. রোহান উদ্দিন (১৯)কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরেই হামীম হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববিরোধ থেকেই বিরোধের সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে আমিরাবাদ এলাকায় হামীমের সঙ্গে কয়েকজনের মারামারি হয়। ওই সময় রোহান মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করেন। তবে হামীমের ধারণা ছিল, রোহানের ইন্ধনেই তাকে মারধর করা হয়েছে। এ নিয়ে তিনি রোহানকে দেখে নেওয়ার হুমকি দেন বলে স্থানীয়রা জানান।

সাতকানিয়ায় ছুরিকাঘাতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী নিহত

মঙ্গলবার রাতে ওই বিরোধ মীমাংসার জন্য রোহান, হামীমসহ কয়েকজন কেরানীহাট সিটি সেন্টারে জড়ো হন। সেখানে একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

রডের আঘাতের পর ছুরিকাঘাত

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তর্কাতর্কির একপর্যায়ে হামীম লোহার রড দিয়ে রোহানের হাতে আঘাত করেন। এরপর রোহান ছুরি দিয়ে হামীমের পেটে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত হামীমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

POLICE IN BANGLADESH | The Lawyers & Jurists

ঘটনার পর রোহানকে আটক

ঘটনার পর স্থানীয়রা রোহানকে ধাওয়া করে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। গণপিটুনির পর ধারণ করা একটি ভিডিও বক্তব্যে রোহান দাবি করেন, হামীমের সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। রড দিয়ে আঘাত করার পর রাগের মাথায় তিনি ছুরিকাঘাত করেন বলে জানান তিনি।

সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, রোহানকে আটক করা হয়েছে এবং তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিহত হামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তে খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে বিরোধের মূল কারণ কী এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা বা ইন্ধন ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলায় ৫ ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস, পাল্টা জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা

সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত, কিশোর গ্যাং সদস্য আটক

০৬:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬