০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, শেষ সময় ৩০ সেপ্টেম্বর

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিসেফের কারিগরি সহায়তায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য অনলাইন এ প্রশিক্ষণ চালু করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পন্ন করতে হবে।

কীভাবে প্রশিক্ষণে অংশ নিতে হবে

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা | স্কুল নিউজ

প্রশিক্ষণে অংশ নিতে শিক্ষকরা মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন অথবা রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রশিক্ষণের অনলাইন কোর্সে প্রবেশের জন্য নির্ধারিত লিংক হলো: https://itlms.naem.gov.bd/my/scorm-courses

মাউশি জানিয়েছে, কোর্সটি মোট ছয়টি মডিউলে সাজানো হয়েছে। প্রতিটি মডিউল সম্পন্ন করার পাশাপাশি প্রশিক্ষণের শেষ ধাপে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

ষষ্ঠ মডিউলে শ্রেণি কার্যক্রম

প্রশিক্ষণের ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত কার্যক্রম শেষ করার পর নির্দেশনা অনুযায়ী এর ছবি বা ভিডিও নির্দিষ্ট লিংকে শেয়ার করতে হবে।

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা | VOD Bangla

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয়টি মডিউল এবং শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করলেই শিক্ষকরা অনলাইন থেকেই প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন। ওই সনদে মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকের স্বাক্ষর থাকবে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রশিক্ষণ শেষ করার জন্য নির্দেশ দিয়েছে মাউশি। ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছয়টি মডিউল, শ্রেণি কার্যক্রম এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, শেষ সময় ৩০ সেপ্টেম্বর

০৬:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬