০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি ভেনিসে আবারও আলোচনায় ব্রুকলিন-নিকোলা, পুরোনো বিরতির পর ফিরলেন আলোয় ওজন কমানোর ওষুধ সেবনে যে ১০ খাবার রাখতে পারেন বায়ুদূষণ আর বিলম্ব নয়, পাকিস্তানের অর্থনীতির জন্যও পরিচ্ছন্ন বাতাস জরুরি তারকাদের মুখে নানা কথা, আলোচনায় আসিফ রাজা মীর থেকে রামশা খান উর্বা হোসাইনের অভিনয়ে মুগ্ধ পাকিস্তানের তারকারা

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শনিবার পৃথক দুটি ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

অটোরিকশা উল্টে প্রাণ গেল দাদির, নাতনি গুরুতর আহত
রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা জানান, বৈকুণ্ঠপুর ব্রিজ এলাকায় চলন্ত অটোরিকশা উল্টে যায়। এতে মনোহারপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী রহিমা বেগম (৫০) ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা নাতনি গুরুতর আহত হয়।
রহিমা বেগম নাতনিকে নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
আরেকটি ঘটনায়, সকালে খেয়াইলার গ্রামে পুকুরে সেচ দিচ্ছিলেন সঞ্জয় কুমার (২৯)। এসময় তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারা যান।
সঞ্জয় কুমার বগুড়ার শেরপুর উপজেলার রঞ্জিত কুমারের ছেলে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

#Bangladesh #Sirajganj #Accident #Death #সারাক্ষণরিপোর্ট

জনপ্রিয় সংবাদ

কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

১২:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫