০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি ভেনিসে আবারও আলোচনায় ব্রুকলিন-নিকোলা, পুরোনো বিরতির পর ফিরলেন আলোয়

হবিগঞ্জের দুই রাজাকারের পক্ষে সাফাই

  • Sarakhon Report
  • ০৫:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • 187

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ মিয়াসহ দুইজনের বিষয়ে আসামিপক্ষের পঞ্চম সাফাই সাক্ষীগ্রহণ শেষ করা হয়েছে। এখন মামলায় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আসামিদের একজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ মিয়া (৬৬)। অন্যজন পলাতক মো. জামাল উদ্দিন আহম্মদ ওরফে মো. জামাল উদ্দিন (৬৫)। ট্রাইব্যুনালের আসামিদের বিরুদ্ধে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। তার সাথে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও গাজী এম এইচ তামিম। এ মামলায় আসামিপক্ষে ৫জন সাক্ষী সাফাই সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন গণমাধ্যমকে এ তথ্য জানান। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট আসামি ছিলেন তিনজন। এরমধ্যে গিয়াস উদ্দিন নামের এক আসামি মারা গেছেন। বাকি দুইজনের মধ্যে একজন আবুল খায়ের গোলাপ মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আসামিদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ (আইও) প্রসিকিউশনের পক্ষে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরে আসামিপক্ষে (ডিফেন্সের) সাফাই সাক্ষী গ্রহন শুরু হয়।
২০১৮ সালের ১৩ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই

হবিগঞ্জের দুই রাজাকারের পক্ষে সাফাই

০৫:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪