০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা, আগুন ও সাময়িকভাবে বন্ধ কিছু কার্যক্রম জলবায়ু ঝুঁকির প্রমাণ আছে, এবার নেপালের দরকার কার্যকর পদক্ষেপ জার্মানির স্যাক্সনি-আনহাল্টে উগ্র ডানপন্থীদের বড় জয়, চাপে মূলধারার রাজনীতি নেপালের ‘জেন জি’ আন্দোলনের এক বছর, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না: কার্কি ‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

১০ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘কালকি’২৮৯৮এডি’র ট্রেলার

  • Sarakhon Report
  • ০৫:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • 167

সারাক্ষণ ডেস্ক

দক্ষিণের অভিনেতা প্রভাস ও দীপিকা পাডুকোন অভিনীত ‘কালকি’ ২৮৯৮ এডি-এর ট্রেলার ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার নির্মাতারা গত কয়েকমাস ধরেই তাদের সোশ্যাল অ্যাকাউন্টে ‘কালকি’ ২৮৯৮ এডি-এর  বেশকয়েকটি পোস্টার শেয়ার করেছিলেন।

কাল্পনিক জগতের এই সিনেমাটি নিয়ে ভক্তদের মনে অনেক কৌতুহল রয়েছে। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হল। শত জল্পনা-কল্পনার পর বহুল আলোচিত মহাকাব্যিক এই সিনেমাটির নতুন পোস্টার প্রকাশের  পাশাপাশি সিনেমার নির্মাতারা ‘কালকি’ ২৮৯৮ এডি-এর ট্রেলার মুক্তির তারিখও ঘোষণা করেছেন। বহুল প্রতীক্ষিত ‘কালকি’ ২৮৯৮ এডি-এর ট্রেলার ১০ জুন একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে।

অভিনেতা প্রভাস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির একটি নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ভবিষ্যত উন্মোচন করছি। পোস্টারটিতে প্রভাসের ভৈরব চরিত্রটিকে দেখা যাচ্ছে। তিনি বালির স্তূপের উপরে দাঁড়িয়ে আছেন। যার পটভূমিতে পিছনে তার ভবিষ্যত গ্রামকে দেখানো হয়েছে।

‘ কালকি’ ২৮৯৮ এডি সিনেমাটিতে প্রভাস ও দিপীকা ছাড়াও প্রধান ভূমিকায় আরও থাকবেন অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দিশা পাটানি।সিনেমাটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ২৭ জুন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

জনপ্রিয় সংবাদ

সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার

১০ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘কালকি’২৮৯৮এডি’র ট্রেলার

০৫:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪