১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? কারখানার মেঝেতেই জাপানের কৃত্রিম বুদ্ধিমত্তার আসল লড়াই ২৫ বছরেই শেষ ৫ লাখ ডলারের ক্যারিয়ার, ই-স্পোর্টসে বাড়ছে চোটের ভয়াবহতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এশিয়ার দিকে কানাডার নতুন বাণিজ্যযাত্রা

৩০ ফুট গভীর গর্তে পড়ে নিখোঁজ শিশু স্বাধীন: ক্যামেরা নামিয়েও মিলছে না কোনো চিহ্ন

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো পাওয়া যায়নি। গভীরে বারবার ক্যামেরা পাঠানো হলেও দেখা মেলেনি শিশুটির।

রাজশাহীর তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। প্রায় ৩০ ফুট গভীর গর্তে একাধিকবার ক্যামেরা নামিয়েও কোনো চিহ্ন শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছে।

বুধবার বিকেলে ক্যামেরা নামানোর পর ওপর থেকে পড়ে আসা মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হলেও ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত স্বাধীনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। এরপর থেকে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গর্তের পাশে দুটি এক্সকাভেটর দিয়ে মাটি খনন চলছে। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

রাত ১১টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি। আমরা তাকে অক্ষতভাবে উদ্ধার করতে চাই। সে বেঁচে আছে কি না, সেটাও নিশ্চিত নই। তবে আশাবাদী, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে আছে। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন—এই দোয়া করছি।’

#তানোর #রাজশাহী #উদ্ধারঅভিযান #নিখোঁজশিশু #স্বাধীন #বাংলাদেশসংবাদ

জনপ্রিয় সংবাদ

‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি

৩০ ফুট গভীর গর্তে পড়ে নিখোঁজ শিশু স্বাধীন: ক্যামেরা নামিয়েও মিলছে না কোনো চিহ্ন

১১:১৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫